আনমনা মন শুধু দূরে চলে যায়।
দূর থেকে অজানাকে নিজের করে পায়।।
গোধূলি-সন্ধ্যার আকাশ, রং-এ ছড়াছড়ি।
বাড়ি ফেরা পাখির ঝঁাক, মনে হয় ধরি।।
সূযর্াস্তের মায়া মাখা আলো ঐ দূরে।
মেতে ওঠে মন যেন, পাখির ঐ সুরে।।
কলোকলো ধ্বনি ওঠে সান্ধ্য-গোধূলিতে।
উদাস আনমনা মন, খালি ওঠে মেতে।।
ঝিরিঝিরি হাওয়া তোলা সবুজের বনানী।
পাল তোলা মেঘ ভাসে, বায়ুর শন-শনানী।।
নজর কাড়া প্রকৃতির মায়া হয়েছে নজরবন্দী।
এসো,বসো প্রকৃতি দেবী, তবে করো সন্ধি।।
দিনের অবসানেতে তুমি দেখা দেবে এই রূপে।
উপভোগে মাতবো আমি, জানাই চুপে-চুপে।।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৩ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



