রবিবারের বাজার ভাই চলছে সরগরম
কিনতে যদি চাও মুরগি পাবে অনেক রকম
দেশি-বিদেশী মুরগির ছাল কাটছে কশাইবাবু
কিনতে গিয়ে সঠিক অংশ...হয়ো না যেন কাবু
লেগ পিস চাই, চাই সলিড দিও না যেন ফাকি
বাড়ি গিয়ে গরম-গরম রাধঁবে বিশুর কাকি
আহামরি মুরগি বাবা তোমার কষ্ট কেন
মাংস ভাত খেয়ে সবাই সুখে নিদ্রায় জেন
হতাশ চোখে তাকিয়ে থেকে দুঃখ ভুলে গিয়ে
হরেক রকম প্রিপারেসন রাধঁবে বাড়ি গিয়ে
চিলি চিকেন- চিকেন রেজালা আরো আছে নাম
উপকরনও লাগবে অনেক...কী বিশাল দাম!
দামের কথা ভাবলে চলবে যদি চাও খেতে
রবিবারের বাজার ভাই খাও পাত পেতে...
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




