somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমকি!

২৯ শে মার্চ, ২০২১ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হাঠাৎ অচেনা একটি ফোনকল...

আমি রিসিভ করে, হ্যালো আসসালামু আলাইকুম।

ওপাশ থেকে, কিরে বেটা পাখা গজাইছে?

আমি, কে বলছেন?

ওপাশ থেকে, এত লাফালাফি করস কেন? জীবনের মায়া নাই?

আমি, জীবনের মায়া, এটা আবার কি, জীবনের মায়াতো সেদিনই ছেড়ে দিয়েছি যেদিন দেখেছি অন্যায় হচ্ছে, অন্যায়কারীদের বিচার হচ্ছে না। এবার বলুন আপনি কে হে মহান ভাই?

ওপাশ থেকে, এসব ছাড় নাহয় বেঘরোরে মরবি।

আমি, আমার আর বেঘোরে মরা, আমার থেকে কত গুণীজন বেঘোরে মারা যাচ্ছে। আমার আর বাকী রইলো কইরে ভাই?

ওপাশ থেকে, সরকার বিরোধী কথা বলতে মজা লাগে তাইনা? যখন ঘারের উপর পরবে তখন বুঝবি।

আমি, এ্যা হে্, উল্টাপাল্টা কথা বলছেন কেন ভাই, আমিতো আপনার মত কুলাঙ্গারদের বিরুদ্ধে বলার চেষ্টা করি মাত্র। সরকার টেনে আনেন ক্যা?

ওপাশ থেকে, ওরে বেটা চালাকি করো, আমরা ক্ষমতায় তাই আমরাই সরকার। আমাদের বিরুদ্ধে বললে সরকারের বিরুদ্ধে যায়। এসব ছেড়ে নিজেকে নিয়ে ভাব ভালো থাকবি।

আমি, ওহে ভায়া সরকার কি আপনার বাপের কেনা সম্পত্তি নাকি? যাইহোক কি বলতে ফোন দিয়েছেন বলেন ভাই?

ওপাশ থেকে, সাবধান করতে ফোন দিছি, পরেরবার সাবধান করবোনা।

আমি, বাহ্ আপনি তাহলে আমার শুভাকাঙ্ক্ষী বটে। তা আপনার পাকা ধানটা কোথায় ভাই, মইটা কি কম হয়ে গিয়েছে?

ওপাশ থেকে, পাকনামী করো, চাপার দাত ভাইঙ্গা দিমু।

আমি, ভাই তোরা তো এটাই পারিস, পুরুষ হয়ে থাকলে অন্তত নিজের পরিবারের কাছে নিজেকে সৎ প্রমাণ কর, তারপর আমাকে জ্ঞান দিতে আসিস।

ওপাশ থেকে, আমি সৎ হইমু না অসৎ হইমু ওই চিন্তা তোর করার দরকার নাই, তুই নিজের চিন্তা কর।

আমি, ভাই কেন এই অস্থায়ী ক্ষমতার লোভে কেন নিজেকে নীতিভ্রষ্ট করছেন? ন্যায়ের পক্ষে থাকেন আপনার জীবনে ভালো কিছু অপেক্ষা করছে।

ওপাশ থেকে, এই শালা আমি তোর থেকে জ্ঞান নিতে আসি নাই, তোরে সাবধান করতে ফোন দিছি।

আমি, ভাই তোর মেজাজ গরম আছে আমি ভালোভাবে বুঝতে পারছি, তুই আমাকে একটা যৌক্তিক পরামর্শ দিলে মানার চর্চা করতাম। তোকে শেষবার বলে দিচ্ছি তোর মত নীতিভ্রষ্ট কুলাঙ্গারের কথায় আমি আমার মানবিক ভাবনা আর দেশের প্রতি প্রেমের একটুও ঘারতি হতে দেবোনা। অন্যায়ের সাথে কখনো আপোষও করবো না।

ওপাশ থেকে, তুই কিন্তু ধৈর্যের সীমা পাড় করে ফেলছোস।

আমি, দুঃখ্যিত ভাই আপনার মত মহাজ্ঞানী লোককে বোঝানোর ক্ষমতা আমার নাই বুঝে গেছি। আপনার মত আগাছার সাথে আজাইরা পেচাল পাড়ারও সময় আমার নাই। বেয়াদবী হলে মাফ করবেন। আর ভালো থাকবেন।

অবশেষে, কথা বলার সুযোগ না দিয়ে ফোনের লাল বাটমটি টিপে দিলাম!
তারপরও অনেকবার ফোন দিয়েছেন মহাশয়, আমি আর রিসিভ করার প্রয়োজন মনে করিনি!
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২১ রাত ২:৫৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×