
স্বাধীনতা দিবস নিয়ে চলছে ধুমধাম
বিদেশী সব ভিআইপিরা করছে সমাগম।
নিজের দেশের স্বাধীনতা দিবস
করবো পালন কিহে।
ভিনদেশী ভিআইপিরা দেশে আশার পরে,
রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাই মুশকিল বাহে।
সুবর্ণজয়ন্তী পালন হলো ভিআইপিদের নিয়ে।
জনগণ তা দেখলো চেয়ে রাজপথে দাড়িয়ে।
স্বাধীনতার ৫০ বছর পার তো হলো ঠিকই।
দেশটা যে আর হলোনাকো জনগণের ভিটি।
যুদ্ধ করে দেশটা স্বাধীন করলো যে বীরেরা।
স্বাধীনতার সাতচল্লিশেও পায়নি সম্মান তারা।
স্বাধীনতার পঞ্চাশেতে অবহেলিত বীরেরা।
নেই বাসস্থান, নেই অধিকার, আহারে অভাগারা!
নির্যাতিত হয়ে পেল বীরাঙ্গনা উপাধি।
সেই যন্ত্রণা পঞ্চাশেতেও আছে তাদের সাথী।
যুদ্ধদিনে যারা ছিল এই দেশরই দোসর।
তারাই এখন মুক্তিযোদ্ধা হচ্ছে দৃষ্টিগোচর।
অবহেলিত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত, বীরাঙ্গনা।
কর্তৃপক্ষ প্রমান পেলে দেয় শুধু অভয়আনা।
অবশেষে দেখা যাচ্ছে স্বাধীনতা পেয়েছি ঠিকই।
কাজে নয় তা রয়েছে শুধুমাত্র শব্দটাতে মিলেই।
আহা স্বাধীনতা।
তুমি বড়ই অভিনেতা!
মো: পলাশ খান
২৮/০৩/২০২১ইং
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২১ রাত ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




