somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিউশনি বৃত্তান্ত (পর্ব-৫): নাস্তা সমাচার

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যারা ট্উশনি করাই বা করাতাম, টিউশনিতে নাস্তাটাকে বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হিসেবেই দেখি বা দেখতাম। কেউ স্বীকার করুন আর না করুন। কেননা, ট্উশনি ফেরত পোলাপানদের আলোচনাতে দু একবার বসলেই বোঝা যায় যে নাস্তার ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মূলত দুটো কারনে টিউশনির নাস্তা গুরুত্ত্বপূর্ণ একটি ইসু্। এক, হল বা মেসের খাবারের ধরন। দিনে তিনবেলা খেলেও ঘরোয়া খাবার আমরা সবাই মিস করি, যা টিউশনিতে গেলে কিছুটা পাওয়া যায়। দুই, সম্মান। মানে নাস্তাটাকে আনেকে সজন্যতা হিসেবে দেখে। অনেকের মতে। নাস্তার কোয়ালিটি দেখে বোঝা যায় যে টিচারকে ঐ পরিবার কতটা গুরুত্ত্ব দিচ্ছে।মোট কথা, টিউশনিবিদদের কাছে নাস্তার গুরুত্ত্ব অপরিসীম। এবার এ সংক্রান্ত কয়টা মজার ব্যাপারে আসা যাক:

১.

আমার এক বন্ধু টিউশনি করতো এক বিত্ত্ববানের বাসায়। কিন্তু কোনদিনও ওকে একগ্লাস পানি পর্যন্ত খেতে দিত না। আমার বন্ধুর খুব লাগত ব্যাপারটা। তো একদিন ও ওর ছাত্রকে বলল, পাভেল, এক গ্লাস পানি নিয়ে আস তো। ও ভেবছিল যে পানি চাইলে হয়ত শধু পানি দিতে পারবেনা, সাথে টানিও দিবে। কিন্তু না। ছাত্রের মা একগ্লাস সাদা স্বচ্ছ পানিই পাঠিয়ে দিল। এবার মেজাজ গেল বিগড়ে। ভাবল, দেখি ওরা কত ছেছড়া হতে পারে। পরেরদিন বিকেলে পড়াতে যাওয়ার সময় একটা কোয়ার্টার গ্রিল কিনে নিয়ে গেল। ছাত্রের সামনে বের করতে করতে বলল, যাও তো একগ্লাস পানি নিয়ে আস। এই সময় যা ক্ষুধা লাগেনা। ছাত্র পানি আনতে গিয়ে ওর ছোট ভাইকেও ডেকে আনল। সাথে দু্ইটা প্লেট। বলছে, স্যার, আমরাও খাব। ডেইলি নিয়ে আসবেন স্যার। আমার বন্ধুর চোখ তখন কপালে। ছোট বাচ্চা, কি বলব? ওদের খাওয়ার চোটে ও নিজেই খেতে পারল না।মনে মনে বলল, খা বাবা তোরাই খা। পরের দিন থেকে নাস্তার কল্পনাও করিনি সেই বাসায়।


২.
আমার আরেক বন্ধুর কাহিনি। ওর ভাষ্যে:
আমি তখন মাত্র অনার্সে ভর্তি হয়েছি। সিলেটের একটা কলেজে, জাতীয় ভার্সিটির অনার্স। একটা টিউশনি পেয়ে গেলাম। এক দাম এক হাজার। মফস্সল অনুযায়ীও কম। তবু দরকার বেশী বলে মেনে নিলাম। দুইদন যেতে না যেতেই ছাত্রের আরও দুই ছোট ভাইকে ওদের মা বলল, এই দুইটাকেও একাটু দেখাই্ও। ছোট মানুষ। ক খ শিখাবা খালি। যদি অক্ষর চিনে তাহলে আগামী বছর থেকে দু্ইটার জন্য আরও দুইশ বাড়াইয়া মোট বারো শো করে দেয়া যাবে। আমি চুপ। যত পার লোড কর, আমি হলাম কলুর বলদ আর তোমরা সব কলু। চালাতে থাকলাম। তবে একটা শান্তনা পেলাম এই যে, নাস্তাটা জমজমাট। ঐ নাস্তাটার জন্যই থাকা। টিউশনি না করিয়ে রাস্তার মোড়ে বসে থাকলে খামাখা সময় নষ্ট হইত আর আলু পুরি গেলা লাগত। এরচে এটা খারাপ কি? এভাবে একমাস। পরের মাসের পাচ তারিখ। বেতন নিয়ে ছাত্রের মা এলেন। আমার কত স্বপ্ন ঐ কয়টা টাকাকে ঘিরে। অথচ গুনে দেখি সাত শো। আমি হা করে জিঞ্জেস করলাম, আন্টি, বেতন তো এক হাজার। আন্টি একগাল মুচকি হেসে বললেন, হ্যা, ঠিক ই তো আছে। তিন শো কেটে রেখেছি নাস্তা বাবদ।
আমার মেজাজ তখন চরমে। নিজেকে শান্ত করে বললাম, এই টাকাটাও রাখেন। আন্টি অবাক, কেন! আমি বললাম, না , মানে, রাতের খাবারের জন্য। আজ থেকে রাতেরটাও আপনার এখানেই খাব........
২৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×