somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শনিবারের বৃষ্টি

১৬ ই মে, ২০১৩ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার থেকে বৃষ্টি ঝরছে
শনিবারেই জন্ম তার,
এ দ্রোহের বৃষ্টি,
এ ক্লান্ত তানপুরার গা থেকে ঝরে পড়া
একফোটা অশ্রুর ঢল।
জন্মই যেন তার পহেলা আষাঢ়।
হৃদয়পুরের বহুটা পথ পাড়ি দিয়ে
আজ সে চল্লিশের চালশে ধরা চশমার ফাকে
এখন বিহবল আকাশ দেখে।
সে ক্ষান্ত রোদের শেষ আভায় অজো
খুজে ফিরে
বেচে থাকার সান্ধ্য রাগ।
সে কবিতায় বলে যায়
সে ভালো নেই নিখিলের বুকে।
সে কবিতায় বলে যায় ভালবাসার কথা
সুজলা এ ধরা ও ধরার আশ্চর্য মানুষগুলোর কথা।
বাবুদের প্রমোদকক্ষে
আজ বাঈজির নূপুরে যে নিক্ক্বন
তার ধ্বনির তালে উচ্চারিত কথামালা
সে তারই রচিত
প্রেম ও দ্রোহের রক্তক্ষরণ।
আজ দূরপাল্লা স্বপ্নে প্রেমিকারা আকূল
যে চরণ উচ্চারণে,
তার প্রতিটি শব্দের নেপথ্য নায়ক সে।
আজ নব্য উত্থিত গবেষকদের জ্বালানি
যোগাতে যোগাতে
বড় ক্লান্ত কবি।
আজ সেমিনার জুড়ে শীতাতপ আবহ
কবি জানেনা
যখন উচ্চারিত হয়
একটি চরণ কড়া রোদের মাঝে
কোন হতচ্ছড়া ডাস্টবিন পাশে।
কবি আজ মূল্যবান বড় নষ্ট শহরের
জোস্নাবিহীন ঝলমলে আধারে।
কবি আজ প্রমোদ পুরুষ
ফর্সা রমনীর দূরালাপনী জুড়ে
কোন প্রজননশীল কর্পোরেট প্রেমিকের সাথে
অলস দূপুরে।
কবি মূল্যবান জাতি ও
জাতীয়তার কাছে।
কবি আজ সম্মানিত সভা কিংবা সেমিনারে।
আর এলেবেলে পংক্তির সাকো পেরিয়ে
কবি যখন ভিক্ষা চায়
কোন জননীর স্নেহ,
জননী মুখ ফেরায় ছি ছি বলে,
কবির বৃষ্টি নিয়ে পালিয়ে যায় রমনীরা
কর্পোরেট প্রেমিতাদের সাথে।
কবির জন্য বরাদ্দ স্নেহ গিলে ফেলে
সর্বময় পূজিপতি দানব।
কবি তবু লিখে যায়,
লিখে চলে অহর্নিশ, অহিংস পংক্তি যত,
কেননা
শনিবার থেকে আজও
বৃষ্টি ঝরছে মূসলধারায় ।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৩ সকাল ১১:১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×