খাঁ খাঁ জোস্নায়
কখনও নির্বাসিত মনে হয় নিজেকে,
মনে হয় সুন্দরের দেবী
আমার ঘর পুড়িয়ে দিয়ে
নামিয়ে এনেছেন প্রান্তরে
করতে স্নিগ্দ আলোক বন্দনা।
তবে কি আমি দন্ডিত
নাকি দৈব বাসরের পথে হন্টনরত
এক আমন্ত্রিত তীর্থযাত্রী?
হে সুন্দরের দেবী,
হে চির হাহাকার তোলা
স্বাপ্নাবিষ্ট দেবালোকমন্দ্রিত ললনা,
আমায় একটা বুঁনো বাঁশের বাশি
আর এক আদিম সুরার মৃত্তিকা পাত্র দিন।
আমি দেবলোক চাইনা,
কেবল নিভৃতে দন্ডিত হতে চাই
আপনার এ
আশ্চর্য আলোক নরকে।
আজ আমি মৈথুনে মত্ত হবার বদলে
নিরুত্ত্বপাভাবে নপংশুক হতে চাই,
হতে চাই ঘরপোড়া পথিকের মত
অসহায়, নি:স্বম্বল।
স্নিগ্দ আলোক তরবারিতে আমায় বিক্ষত করুন,
আমায় আহত করুন
এক অপার মোহময় নন্দনে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


