১।
মনে পড়ে অবেলার সে গল্প
সুখের প্রহরের হাতছানি কতো
আজ নেই সেই দিন
বেদনায় যে অতীত রঙ্গিন
২।
তোমার আমার নিষিদ্ধ প্রনয়ে
সামাজিক বুনন অসহ্য ।
আদিম সমাজে যাই চল
ঘাস , ফুল , লতা-পাতার জঙ্গলে ।
৩।
জীবনের বাকগুলোতে শুধু চমকিত হই ।
আনন্দধারার মত কখন রৌদ্দ্রজ্জল সুখ
কখনো বৃষ্টিস্নাত দুঃখের মৌনতা ।
৪।
বুকের ভেতর প্রগার শূন্যতা -
ঘুম ভাঙ্গার পর এই
হাহাকারের জন্ম
কি হৃদয় জুড়ে থেকে
যাওয়া সেই দেবীর জন্য ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




