somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা জিয়া নাকি লেখা পড়া জানেনা! এইডা কোন কথা!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন টাইমস বাংলাদেশের বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার একটি লেখা প্রকাশ করেছে। একটি বিদেশী পত্রিকায় ইংরেজীতে লেখার তার যোগ্যতা নিয়ে প্রশ্ন নাই করলাম, ধরে নিলাম কেউ একজন ড্রাফটি তৈরি করে দিয়েছেন। এখন ঐ লেখা যদি তিনি পড়তে পারেন বা কাউকে দিয়ে পড়ান তাইলে উনি বুঝতে পারবেন, যিনি ড্রাফটি তৈরি করে দিয়েছেন তিনি কি আছাঁচা বাঁশ দিয়ে দিয়েছন। দেখুন ওনার লেখা-----

* উনি লিখেছেন, "১৯৭১ সালে স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্র ছিল অন্যতম দেশ, যারা আমাদের আত্মনিয়ন্ত্রণাধিকারের বিষয়কে স্বীকৃতি দিয়েছিল"।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কে না জানে? খাদ্যবাহী জাহাজ মাঝসমুদ্রে আটকে দিয়ে বাংলদেশে দূর্ভিক্ষের সৃষ্টি, সপ্তম নৌবহর পাকিস্তানের পক্ষে পাঠানো! উপরন্তু যুক্তরাষ্ট্র বালাদেশকে স্বীকৃতি দেয় স্বাধীনতার ৪ মাস পর ১৯৭২ সালের ৪ এপ্রিল স্বীকৃতি দানকারী ৫৪ তম দেশ হিসেবে। আপনারাই চিন্তা করুন ৫৪ তম নাকি অন্যতম! উনি ইতিহাস জানেননা নাকি জেনে শুনেই যুক্তরাষ্ট্রের এই নির্লজ্জ পদলেহন?

* খালেদা জিয়া আরো লিখেছেন "অন্যান্য বিশ্বশক্তির দিকে অর্থনৈতিক সম্পর্ক (বাংলদেশের) ঝুঁকে পড়ছে অথচ তারা (যুক্তরাষ্ট্র) তেমন কিছু করছে না"। এখানে অন্যান্য বিশ্বশক্তি বলতে উনি কি রাশিয়া বা অন্যান্য যুক্তরাষ্ট্রবিরোধী অর্থনৈতিক শক্তির কথা বুঝাতে চেয়েছেন? এবং যুক্তরাষ্ট্রকে কি করতে বলতে চাইছেন? সপ্তম নৌবহর পাঠিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে? বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলকথাই হচ্ছে -সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আর একমাত্র যুক্তরাষ্ট্রনির্ভর দেশগুলোর অর্থনীতি যুগে যুগে কিভাবে ধ্বংস হয়েছে তা বুঝতে কোন বিশিষ্ট অর্থনীতিবিদ হতে হয়না। সেখানে অন্যান্য বিশ্বশক্তির দিকে অর্থনৈতিক সম্পর্ক ঝুকে পড়ার জন্য যুক্তরাষ্ট্রকে কিছু করতে বলা ৭১ সালে জামাতের আমেরিকা প্রীতি আর রাশিয়া ভীতি পররাষ্ট্রনীতির কথা মনে করিয়ে দেয়।

* লিখেছেন "নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তাঁর গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল ককাস বাংলাদেশ সরকারের, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেছে"। উনি যে ককাসের রেফারেন্স টেনেছেন সেই ককাসই ওনার সুপুত্র তারেকের সমালোচনা করে বলেছিল বাংলাদেশের রাজনীতিতে তারেক জিয়ার মত দূর্নীতিবাজকে আর দেখতে চাইনা।

* শেখ হাসিনার সমর্থন বিষয়ে লিখতে গিয়ে লিখেছেন, "১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময় নৃশংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে যেসব রাজনৈতিক নেতার বিরুদ্ধে, তাঁদের সমর্থকরাও হাসিনার নোবেল পুরস্কারের অধিকার নিয়ে প্রশ্ন তুলবে।"
হা..হা..হা.... এইখানে ব্যাপক মজা পাইছি, আর কোন লোক পাইলনা শেখ হাসিনার বিরোধিতা করে সেটা দেখানোর?
এখন এই রাজাকাররা একটা কাজ করতে পারে, খালেদাকে নোবেল দেয়ার সুপারিশ করে জেলে বন্দী সকল অপরাধীদের স্বাক্ষর সংগ্রহ শুরু করতে পারে।

* তত্বাবধায়ক সরকার নিয়ে লিখতে গিয়ে লিখেছেন "নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান আনার জন্য তিনি (শেখ হাসিনা) নিজেই একসময় সহায়তা করেছেন"। পক্ষান্তরে তিনি নিজে (খালেদা) যে তখন চরম বিরোধিতা করে বলেছিলেন "পাগল ও শিশু ছাড়া কেই নিরপেক্ষ না" সে কথাও মনে করিয়ে দিলেন।

* তত্ত্বাবধায়ক সরকারের জন্য চাপ পয়োগের আহবান জানিয়ে লিখেছেন "তত্ত্বাবধায়ক সরকার এলে ভোটারদের সম্মানিত করা হবে, এ কথা বলে চাপ প্রয়োগের সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র বৃটেনের"। ২০০১ সালের মত দেশের জনগনের বদলে উনি এখন অভ্যন্তরীন বিষয়ে পশ্চিমা শক্তির হস্থক্ষেপ চাচ্ছেন।

* জিএসপি সুবিধা সরাসরি বাতিল চেয়ে বলেছেন "শেখ হাসিনার কাছে তাদের পরিষ্কার করতে হবে, শ্রমিক সংগঠনগুলো এবং রাজনৈতিক বিরোধীদের মত প্রকাশের সুযোগ না দিলে বাণিজ্য খাতে অগ্রাধিকার প্রত্যাহার করা হবে"। আমাদের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত পোশাক শিল্প ধ্বংস হয়ে ৪০ লক্ষ লোক না খেয়ে মারা গেলে ওনার কি লাভ হবে আর আওয়ামী লীগের কি লস হবে?
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×