somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি সমীপে, আলোচ্য বিষয়: প্রেস ব্রিফিং

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মত নগন্য মানুষের জঘন্য টাইপের পরামর্শ বিএনপির মত সুবিশাল হস্তীকায় দলের নীতিনির্ধারকদের কর্ণকুহরে প্রবেশ করার সম্ভাবনা নাই, তাছাড়া শেষের সারির দিক থেকে প্রথমে থাকা আমার মত ব্লগারের লেখা যে অনেকেই সযতনে এড়িয়ে যাবেন তা জেনেও বিবেকের তাড়নায় এই লেখার অবতারনা করছি।
শাহ্‌বাগ ইস্যুতে বিএনপি প্রথম থেকেই নিরব, নিশ্চুপ মাঝে কিছু কিছু নেতা মুখ ফস্‌কে তাদের মনোভাব প্রকাশ করেছেন (এতেই তাদের চরিত্র প্রকাশ হয়ে যায়)। আজ পত্রিকায় দেখলাম ম্যাডাম সবাইকে গভীরভাবে পর্যবেক্ষণ করে উল্টাপাল্টা কথা বলনে নিষেধ করেছেন। কিন্তু আজই উনাদের প্রেস ব্রিফিং শুনে হতবাক হয়ে গেলাম।
যে কথাগুলো উনারা বললেন এগুলো জামাতিরা বললে তাদের মুখে মানাতো, কিন্তু আপনারা এগুলো কিভাবে বলেন?
# জয় বাংলা নিয়ে আপনাদের এত গা জ্বলা কেনো? জয় বাংলা কি কারো বাপ দাদার সম্পত্তি যে সেই গোষ্ঠীর লোক না হলে তা উচ্চারণ করা যাবেনা? ভুলে গেছেন ৭১ এ ৭ কোটি মানুষ জয় বাংলা বলে মৃত্যু ভয়ে ভীত না হয়ে যুদ্ধে ঝাপিয়ে পরেছে? নিশ্চিত মৃত্যু জেনে ও সাহশী বীর হায়েনাদের রুখে দিয়েছে। কোন মন্ত্রে দিয়েছে? তার বুকে ছিলো দেশপ্রেম আর মুখে ছিল জয় বাংলা। জিয়াউর রহমান যে যুদ্ধ করেছেন সেক্টর কমান্ডার ছিলেন, তিনি কি মুখে জয় বাংলা বলেননি? আপনার আশে পাশে শত সহস্র মুক্তিযোদ্ধা যারা আপনার মন রক্ষার্থে "বাংলাদেশ জিন্দাবাদ" বলছে তারা ৭১ এ কি বলতো? তাহলে আপনারা কেনো দেশকে দ্বিধাবিভক্ত করেছেন? যদিইবা ইউনিকনেস এর দরকার থাকতো তবে এটা মুখে নিলে পাপ হবে এমন ভাব কেনো?
এখন ও সময় আছে জনতার সাথে দাড়ান, এই সংগ্রামী জনতা আপনাদের মিটিঙ মিছিলে ৩০০ টাকা রোজে আসা জনতা না। এরা আওয়ামী বাহিনি না, এরা দেশপ্রেমিক জনতা, এরা ধান্দামী বুঝেনা, এরা ক্ষমতার লোভ চিনেনা। এরা চিনে শুধু রাজাকারদের যাদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত তারা শান্তি পাবেনা।

দয়া করে সৎ সঙ্গ করুন। মানুষের কাতারে আসুন। আজ যেমন দিকে দিকে জামাত প্রতিষ্ঠান বয়কট করার কথা উঠেছে, কালকে জামাতকে সঙ্গদানকারীদের বয়কট এর কথা যদি মঞ্চে কেউ ভুল করেও বলে বসে তখন আপনাদের অবস্থা কি হবে বুঝতে পারছেন? দেশ ও দশের রাজনীতি তো আপনারা রাজনীতিবিদেরা অনেক আগেই ছেড়ে দিয়েছেন তবু দয়া করে আগুনে ঘি ঢালবেন না। জ্বলে পুড়ে যাবে সবকিছু। কুসঙ্গ ছাড়ুন আর না ছাড়ুন আন্দোলনকারীদের নিয়ে বিষাদগার করবেন না। যে জনগণের নাম ভাঙিয়ে আপনার রাজনীতি করেন, দামী দামী গাড়িতে ঘুরেন, রাজপ্রাসাদে থাকেন আজ সেই জনগণ ই জেগে উঠেছে, এদেরকে সম্মান করুন আর না করুন অপমান করবেন না।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

×