somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিউটিফুল লাই

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু'দিন আগে নীলির জন্মদিন ছিল । সারাদিন বিয়ে নিয়ে ব্যস্ততা, আর সেই সাথে মোবাইল ডেড হয়ে যাওয়ায় মনে করিয়ে দেওয়ার মতও কেউ ছিল না । অথচ মনে রাখা উচিৎ ছিল । হার্ডকোর প্রেমিকা না হলেও নীলি আমার পার্টটাইম অনুপ্রেরণাদায়ী প্রেমিকা । প্রেমিকাকে জন্মদিনে উইশ না করা রীতিমতো পাপের পর্যায়ে পড়ে ।

নীলির সাথে মোবাইলে কথা হয়েছে খুব কম । মোবাইল নম্বর দেওয়ার আগে সাবধান করেছে, 'দেখ,খুব জরুরী কিছু না হলে কল করবা না । কি করছ? ভাত খেয়েছ? এইসব মেসেজের কোন দরকার নেই । ঠিকাছে? '
এমন জাঁদরেল একজনকে ফোন দিতে বেশ কয়েকবার চিন্তা করতে হয় । তবে জন্মদিনে উইশ করার কলটুকু নিশ্চয়ই জরুরী ।
তবু একটু দ্বিধা নিয়ে কল করলাম । ওপাশ থেকে গম্ভীর একটা গলা শোনার প্রস্তুতি নিলাম । তিনবার রিং হওয়ার পর বলল,"বল "

হ্যালো ট্যালো কোন কিছুর ধারেকাছে না গিয়ে এরকম সোজাসাপ্টা 'বল' বললে অপ্রস্তুত হব না তো কি ? অপ্রতিভভাবে বললাম, 'কিছু বলার নেই । '
'কিছুই বলার নেই ? তাহলে এমন সন্ধ্যা বেলা কল করেছ কেন ? '
' তোমার সাথে নীরবতার খেলা খেলবার জন্য । লিসেন টু দ্য সাইলেন্স । '
'নীরবতা শোনার উপায় নেই । মোবাইল থেকে পোঁ পোঁ শব্দ আসছে । আর শোন,ফিলসফিক স্টাইলে কথা বলে ইম্প্রেশ করার চেষ্টা বাদ দিতে বলেছি না ? '
সাধারণ গানের কথা বললেও সেটা আজেবাজে ফিলসফিক কথা হয়ে যায় তার কাছে । তবু মার্গারেট থ্যাচারের মত এমন খাট্টাখোট্টা মেয়েটাই প্রবল আকর্ষণে বেঁধে রেখেছে এই কাঠিন্য দিয়েই । কাঠিন্যের মাঝে মসৃণতা খুঁজে বের করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ।

আয়রনিক থ্যাচারকে জিজ্ঞেস করলাম, 'বার্থডে কেমন কাটলো? '
'আমার কোন বার্থডেই স্পেশাল হয় না । মমম...ফ্যামিলির বাইরে দ্যজন মাত্র আসল বার্থডেট জানে আর তাদের কেউই -----'
নীলি শেষ করার আগেই বললাম, 'সেই দুজনের একজন আমি, আর একজনটা কে ? এষা নিশ্চয়ই? সেও কি উইশ করেনি? '

নীলি কোন উত্তর দিল না,খানিকক্ষণ নীরব থেকে বলল,'তোমার কাজিনের বিয়ে কেমন হচ্ছে? '
বুঝলাম, নীলি প্রসঙ্গ পাল্টাতে চাইছে । এষা তার জীবনের অন্য এক অধ্যায়, সেখানে আমার প্রবেশাধিকার নেই । জন্মদিনের কথা জানিয়েই অনেকটুকু জানিয়েছে,এর বেশি জানাতে চায় না এই গুপ্তচারিণী বাদামী নয়না ।

বিয়েতে এসে বিরক্তির শেষসীমা দেখছি আমি । তাই বললাম, 'এ্যই কোনরকম হচ্ছে আর কি... ' '...তোমার কথা খুব মনে হচ্ছে ' এটা বলতে গিয়েও বললাম না । মেয়েটা এটাকেও সস্তা কথা বলে উড়িয়ে দেবে । বাহিরে বাহিরে এত দৃঢ় মেয়েটা কতটুকু একা,কতটুকু বিষন্ন তা কয়েকদিনেই টের পেয়েছি । অথচ সে কখনো স্বীকার করবে না । ফোনের অপ্রান্তের ডোমিনেটিং করা মেয়েটা বাস্তবে কত কেয়ারিং হয়ে যায় ।

মানুষ জীবনের অনেকগুলো ক্ষেত্রে প্রবলভাবে দ্বিচারিণী হয় ।

'এষা উইশ না করলেও আমি কিন্তু উইশ করেছিলাম । তুমি পাওনি ? '
'দেখো,আমার কাছে উইশ করা বিশেষ কিছু না । উইশ পাওয়াটা জরুর হলে আমি দুনিয়াজুড়ে সবাইকে বলতে পারতাম আজকে আমার বার্থডে--আমায় শুভেচ্ছা জানাও । আমার এসব ভাললাগেনা । তবে তোমার উইশ পাইনি, এটা সত্যি । '
'আমি কিন্তু উইশ করেছিলাম, আল্লাহর কসম ! ট্যালিপ্যাথিকভাবে কতবার উইশ করেছি । বুঝতে পারছি, তোমার সৌলের সাথে আমার সৌল কানেক্টেড নাহ । '

এই প্রথম নীলি একটু হাসল, 'তোমার মত মানুষ করবে ট্যালিপ্যাথিক কানেকশন ? তা ট্যালিপ্যাথিক বাবু,বলতো আমি আজ কি রঙ্গের কাপড় পড়ে আছি ? '

আমি চোখ বন্ধ করে একটু কল্পনা করার চেষ্টা করলাম । অন্ধকার ছাড়া কিছুই দেখলাম না । দেখার কথাও না,চোখ বন্ধ করলে অন্ধকারই দেখা যায় । তবু বললাম, 'তুমি কালো রঙ্গের শাড়ি পড়ে আছ । '

ওপাশ থেকে নীলি চুপ হয়ে গেল । আমার অনুমান ঠিক হয়ে গেল নাকি ?
যে নীরবতা শোনার জন্য কল করেছিলাম সে নীরবতা অসহ্য মনে হল । শীতের শুরুতে বাতাসের জ্বালায় বাইরে একটা হাস মুরগীও নেই । সন্ধ্যার ঠিক শুরুর সময়টাতে ঝিঁঝিঁ পোকারাও দ্বিধাগ্রস্ত, ডাকা শুরু করবে কি করবে না ?
অন্যসময় গ্রামে এলে এমন ঠাণ্ডা চুপচাপ সন্ধ্যার জন্য অপেক্ষায় থাকি,আজ সেটা যন্ত্রণাদায়ক মনে হল । কেন হঠাৎ এই নীরবতা সেটাও বুঝা যাচ্ছে না । শাড়ির রঙ হয়ে গেলেই বা কি এমন হাতি ঘোড়া হয়ে যাবে ? নীরবতা ভাঙ্গার জন্য বললাম, 'আচ্ছা তোমার তো এবার একুশ পূর্ণ হল । কি গিফট দেবে আমায় ? একুশটা কিস দাও ব্যাবি । ' বলে দুষ্টুমির একটা হাসি দিলাম ।
'ইশরে ! বাচ্চা ছেলের কত কিস খাওয়ার শখ ! মাথা খারাপ? '
'কিস পাওয়ার জন্য কি মাথা খারাপ হতে হয়? তাহলে যাও, আমার মাথা খারাপই । '
'ব্যাবি,য়্যু নো আই এ্যাম...আই এ্যাম...'
'নীলি, তুমি কিন্তু কয়েকদিন আগেই কিস করেছ । '
'আরে ধ্যাত,ওটা ছিল এক্সপেরিমেন্ট । '
'তাহলে চল আরও একুশ বার এক্সপেরিমেন্ট করি । হাহা । '
'থাপ্পড় খাবা একুশটা? '
'ভালবেসে থাপ্পড় দিলেও আপত্তি নেই । সাথে কিসও দিতে হবে । '
'ঠিক আছে এই নাও আমার প্রথম প্রেমময় থাপ্পড় ।ইয়ে ল মেরি পেহলা প্যায়ার কা থাপ্পড । '
মোবাইলে ঠুকা দেওয়ার মত শব্দ হল । 'এ্যাই দাঁড়াও দাঁড়াও । এবার আর কিস দিতে হবেনা । আমার ভার্চুয়াল কিস চাইনা,বাস্তবে নিব । '

নীলি এবার তার খোলস ছেড়ে বেরিয়ে এসেছে । হাসতে হাসতে বলল, ' থাপ্পড় ভার্চুয়াল, আর কিস রিয়েল লাইফে ? হবে হবে না,হবে না! '
'আই লাভ য়্যু বেইবি । '
'লাভ ? হিহি । কিন্তু তুমি জান,আই এ্যাম অলরেডি ইন রিলেশন । '
'তবুও ভালবাসি । স্টিল লাভ য়্যু । '
'ডোন্ট বি ক্রেজি । য়্যু নো...য়্যু নো আই এ্যাম... '
'তুমি কি আমি জানি । তবু ভালবাসি । সমস্যা কোথায় ? আমি তো কিছু চাইছি না,রেসপন্সিলিটি লেস লাভ । আমাদের ভালবাসা হল প্ল্যাটোনিক ভালবাসা । মাঝে মাঝে কিস করতে দিলেই চলবে । '
'কেন হাঙ্গামা করছো, পরাগ? তুমি জানো আই এ্যাম আ ব্লাডি লেসবো ! '

এই প্রথম আমি গম্ভীর হয়ে গেলাম, শান্তভাবে বললাম,'ব্লাডি হবে কেন ? তুমি যা তুমি তা-ই । নিজেকে নিয়ে হীনতায় ভুগবে কেন? তারচেয়ে বরং বল,য়্যু আর আ প্রাউড লেসবো । আমি তাতেও ভালবাসি তোমায় । ভালবাসি, ভালবাসি । '

' থ্যাংকু য়্যুঁ । জু ভু অ্যামাঁত । '
নীলি হাসল,তার ভুবনমোহিনী হাসি । আমি মনে মনে বললাম, 'Your smile is a beautiful lie! '

ইথারে হাসি ভাসানো মানুষটি কাঁদছে । আমি জানি,সে সুন্দর হাসিটির আড়ালে কাঁদছে । ভালবাসতে না পারার কষ্টে কাঁদছে ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×