somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মহত্যায় জীনগত প্রভাব : হেমিংওয়ের আত্মহত্যা

২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আত্মহত্যার কারণ হিসেবে পারিবারিক ইতিহাসকে কতটুকু দায়ী করা চলে ? জেনেটিক ইনিহেরিট্যান্সকে সরাসরি যদিও দায়ী করা যাচ্ছে না,তবু বিজ্ঞানীরা RGS2 নামের এক জীনের সন্ধান পেয়েছেন যেটাকে পারিবারিকভাবে দায়ী করা চলে অনেকটাই । বিশেষ করে,আর্নেস্ট হেমিংওয়ের পারিবারিক ইতিহাস ঘাটলে কিছুটা বিশ্বাস করতেই হয় যে আত্মহত্যার পেছনে পারিবারিক উত্তরাধিকারও কিছুটা দায়ী !

১৯৬১ সালের জুলাই মাসের এক সকাল,যখন খুব কম মানুষই ঘুম থেকে উঠেছে । হেমিংওয়ে উঠলেন, এবং খুব সাবধানতার সাথে বিছানা ছাড়লেন যেন পাশে শুয়ে থাকা তার স্ত্রী, মেরী জেগে না যায় ।
স্টোর রুম থেকে কবুতর শিকারের দুনলা বন্দুকটা বের করলেন,অত্যন্ত সন্তর্পণে । একজন শিকারি পুরুষ,যিনি সারাজীবন শিকার করতে ভালবাসতেন, তিনি অগ্রসর হচ্ছিলেন জীবনের সেরা অথচ কুখ্যাত রাজকীয় শিকারটির জন্য ।

লেখক জগতের টাইটান নিজেকে নিজে শিকার করার জন্য রাজকীয় সাজে সজ্জিত করলেন । তাঁর প্রিয় "এমপেরর রোব " অর্থাৎ "সম্রাটের আলখাল্লা " পড়ে বাড়ীর সামনে লনে দাঁড়ালেন । কপালের যে জায়গাটায় 'তৃতীয় নয়ন ' আছে বলে ধারণা করা হয়,সেই "থার্ড আইয়ের " জায়গাটায় বন্দুক ছোঁয়ালেন, তারপর ট্রিগার চাপলেন । খুব সহজে,খুব বেশি সহজে জীবনাবসান হয়ে গেল ওল্ড ম্যান এন্ড দ্য সী এর স্রষ্টার । '৫৪ তে নোবেল জয়ী এভার ইয়াং ম্যান নিজের 'আর্মের ' কাছে 'ফেয়ারওয়েল ' দিলেন । রাজকীয় একটা মৃত্যু হল তাঁর,শেক্সপীয়ারের ক্লিওপেট্রার মতন : "Give me my robe. Put on my crown; I have immortal longings in me".

আর্নেস্টের বাবাও নিজেকে হত্যা করেছিলেন । যে বাবাকে একটা সময় প্রচণ্ড ঘৃণায় নিজে হত্যা করতে প্ল্যান করেছিল আর্নেস্ট, সেই বাবার মৃত্যুতে অকল্পনীয়ভাবে ভেঙ্গে পড়ে ।

কৈশোরে বাবার প্রতি "ইডিপাল ডিসায়ার " ছিল,অর্থাৎ নিজের বাবাকে হত্যা করতে চাইতো । হত্যা করতে চাওয়ার কারণটা খুব দুঃখজনক এবং সেই সাথে হাস্যকর । তাঁর বাবা একবার তাঁকে রেজর বেল্ট দিয়ে মেরেছিল, প্রবল ব্যক্তিত্বসম্পন্ন আর্নেস্টের তাই বাবার উপর ছিল দারুণ ক্ষোভ । সেই ক্ষোভে বাবাকে গুলী করে হত্যা করতে চেয়েছিল । পরিণত বয়সে বাবা নিজেই যখন নিজেকে গুলী করে,তখন মেনে নিতে পারেনি কোন মতেই । বলা যায়, বিষণ্ণতার সাথে তখন থেকেই পরিচয় হয় আর্নেস্টের ; যার তীব্রতা বৃদ্ধি পায় ভাই লিচেস্টারের আত্মহত্যায় ।

শুধু লিচেস্টার নয়,হেমিংওয়ের আরেকজন ভাই উরসালাও বেছে নিয়েছিল আত্মহননের পথ ।

হেমিংওয়ে পরিবারের সর্বশেষ আত্মঘাতী হলেন আর্নেস্টের নাতনী, অভিনেত্রী মার্গাউক্স হেমিংওয়ে । মার্গাউক্সকে মৃত অবস্থায় পাওয়া যায় ক্যালিফোর্নিয়ার এক হোটেলে,১৯৯৬ সালে ।
দাদা, পরদাদার মতন নিজেকে গুলী করেননি মার্গাউক্স, প্রচুর ড্রাগ নিয়ে থামিয়ে দিয়েছেন নিজেকে ।

প্রথমে বাবা,তারপর আর্নেস্ট হেমিংওয়ে নিজে এবং তাঁর দুই ভাই এবং সবশেষে নাতনী । তবে কি মাঝখানে হেমিংওয়ের একটা প্রজন্ম আত্মহত্যার অভিশাপ থেকে মুক্ত ছিল ? নাহ,অভিশাপ ছাড়েনি আর্নেস্টের ছেলে - মেয়ের প্রজন্মকেও । হেমিংওয়ের ছেলে জর্জ (যে ট্রান্সসেক্সুয়াল এবং গ্লোরিয়া নাম গ্রহণ করে) সেই গ্লোরিয়া নিজেকে নিজে শেষ করে দেয় ২০০১ সালে ।

তবে কি আত্মহত্যার সাথে পারিবারিক ব্যাপার স্যাপারও খানিকটা যুক্ত ? খানিকটা নয়,বরং বেশ খানিকটা যুক্ত বলেই বিজ্ঞানীদের অভিমত । শতকরা প্রায় ৪৩% ডিপ্রেসড আত্মহত্যাকারীর কেস স্টাডিতে RGS2 কে দায়ী করা হয়েছে, যা কিনা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত !
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×