somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবীন্দ্র জন্মোৎসবের পরিক্রমা

০৯ ই মে, ২০১৫ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর "রবীন্দ্র মহাসাগর" নিয়ে সবচেয়ে সুন্দর কথাটি বলেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় । চিরস্মরণীয় রবীন্দ্র মহোৎসবে ১৯৩১ সালের ২৭ ডিসেম্বরে তিনি বলেছিলেন :
"কবিগুরু, তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই । .... হাত পাতিয়া জগতের কাছে আমরা নিয়াছি অনেক কিন্তু তোমার হাত দিয়া দিয়াছিও অনেক । "
শরৎচন্দ্র যদি জীবনে একটি গল্পও না লিখতেন,একটি উপন্যাসেও হাত না দিতেন,আগে পিছে একটি কথাও যদি তিনি না বলতেন,তবু শুধু এই দুটো সর্বশ্রেষ্ঠ বাক্যের জন্য তিনি পূজনীয় হয়ে থাকতেন । রবীন্দ্র স্তুতির ক্ষমতা এমনি !
রবীন্দ্রনাথ প্রত্যেক বাঙ্গালির নিজস্ব সম্পত্তি, সেই সাথে সকলের । তাই রবীন্দ্র জন্মোৎসব একদিকে যেমন নিজের উৎসব,তেমনি তা রাষ্ট্রীয়, জাতীয় এবং একই সাথে আন্তর্জাতিক । আজ দুই বাংলা এক হয়ে জন্মদিন পালন করে । অথচ তাঁর জীবনের প্রথম দিককার জন্মদিনগুলোতে কেউ সাধারণ শুভেচ্ছা পর্যন্ত জানায়নি ।
রবীন্দ্রনাথের জন্মোৎসব প্রথম পালিত হয় আত্মীয়দের মাঝে ১৮৮৭ সালে ভাগ্নি সরলা দেবীর উদ্যোগে প্রথম পালিত হয় । সরলা দেবী জীবনের ঝরাপাতা গ্রন্থে লিখেছেন :
"রবিমামার প্রথম জন্মদিন উৎসব করাই আমি । অতি ভোরে উল্টাডিঙ্গির কাশিয়াবাগান বাড়ি থেকে পার্ক স্ট্রীটে নিঃশব্দে তাঁর ঘরে তাঁর বিছানার কাছে গিয়ে বাড়ির বকুল ফুলের নিজের হাত্র গাঁথা মালা ও বাজার থেকে আনান বেলফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি -চাদর তাঁর পায়ের কাছে রেখে প্রণাম করে জাগিয়ে দিলুম । "
অনাত্মীয়দের মধ্যে প্রথম জন্মদিন পালিত হয় যখন গুরুদেব পঞ্চাশে পা দিলেন । ১৯১০ সাল, ১৩১৭ বঙ্গাব্দে শান্তিনিকেতনের আম্রকুঞ্জে পালিত জন্মদিনে তিনি বলেছিলেন :
"একদিন আমি আমার পিতা মাতার ঘরে জন্ম নিয়েছিলুম ---- সেখানকার সুখদুঃখ ও স্নেহপ্রেমের পরিবেষ্টন থেকে আজ জীবনের নূতন ক্ষেত্রে জন্মলাভ করেছি । .... "
'এই দিন বৎসরে বৎসরে
নানা বেশে ফিরে আসে ধরণীর 'পরে '
শান্তিনিকেতনের বাইরে উৎসব হিসেবে প্রথম রবীন্দ্র জন্মদিন কোথায় পালিত হয়েছিল ? এই তথ্যটি আমার নিজের কাছে অত্যন্ত বেশি মাত্রায় গৌরবের । শান্তিনিকেতনের বাইরে প্রথম পালিত হয়েছিল নেত্রকোণায় । নেত্রকোণার বারহাট্টায় । নির্মলেন্দু গুণের নেত্রকোণা । হুমায়ুন আহমেদের নেত্রকোণা । আমার নেত্রকোণা ।
নেত্রকোণায় জন্মদিন পালনে উদ্যোগী হয়েছিলেন শৈলেনরঞ্জন মজুমদার । শান্তিনিকেতনের গণ্ডি পেরিয়ে সেবারই প্রথম । উচ্ছ্বসিত রবীন্দ্রনাথ চিঠিতে লিখেছিলেন :
কল্যাণীয়েষু,
তোমাদের নেত্রকোণায় আমার জন্মদিনের যেমন পরিপূর্ণ মাত্রায় সম্পন্ন হয়েছে এমন আর কোথাও হয়নি । পুরীতে আমাকে প্রত্যক্ষ সামনে নিয়ে সম্মান করা হয়েছিল । কিন্তু নেত্রকোণায় আমার সৃষ্টির মধ্যে অপ্রত্যক্ষ আমাকে রূপ দিয়ে আমার স্মৃতির যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে,কবির পক্ষে সেই অভিনন্দন আরো বেশি সত্য । "
ইতি
তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর
২৫.৫.৩৯
জোড়াসাঁকোর বাড়িতে প্রথম জন্মদিন পালিত হয় কবিবর যখন ছাপ্পান্ন বসন্ত পাড়ি দিয়ে নিজেকে প্রায় বৃদ্ধ ভাবছেন । ভাবছেন, যাওয়ার সময় হয়ে গেল বুঝি...। গগনেন্দ্রনাথের বৈঠকখানায় পারিবারিক পরিবেশের উৎসবে নাতি নাতনি ছিল প্রধান অতিথি ।
ভালবাসায় সিক্ত রবীন্দ্রনাথের মনে তখন প্রস্থানের ভয় , অন্তত তাঁর বক্তৃতায় সেটা স্পষ্ট ধরা পড়ে । সেদিনকার আয়োজনের সমাপ্তি টেনেছিলেন নিজে গান গেয়ে ----- "তবু মনে রেখো... " গানটি শেষে উপস্থিত অনেকের চোখেই জ্বালা ধরেছিল ।
রবিবাবু, তোমাকে আমরা মনে রেখেছি । যত দূরেই যাও না কেন , তুমি আমাদের রক্তে মিশে গেছো । বাঙ্গালি হয়ে কেউ তোমাকে অস্বীকার করার ক্ষমতা রাখেনা । আজি হতে সহস্র বৎসর পরেও বলব ----- "তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই । "
"যখন রব না আমি মর্ত কায়ায়
তখন স্মরিতে যদি হয় মন
তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়
যেথা এই চৈত্রের শালবন । "
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:০৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×