আমি সব সময় চেস্টা করি সকাল থেকে রাত পর্যন্ত যতোটুকু সময় আমার মেয়েদের কে দেয়া যায়, ছোট মেয়ে এর বয়স আড়াই মাস পুরাই গ্যাদা, মা এর সাথে বেশি সময় থাকে, ঘুমায় সারা দিন, খাবার টাইমে ঊঠে খায় ঘুমায়, মলত্যাগ করে এই ওর জীবন, যাই হোক আজ ওকে নিয়ে লিখবো না, আজ লিখবো আমার বড় মেয়ে "রাইনা" কে নিয়ে।
আমি চাঁদগাজী সাহেব এর এলাকায় থাকি। মানে আশে পাশে থাকি আর কি, জীবনে এখানে অনেক ব্যাস্ত, চাইলেও লম্বা সময় ঘুমানো যায় না, যাইহোক এখন বাসা থেকে কাজ করছি এর সুবাদে মেয়েদের অনেক টাইম দিতে পারছি, মজার ব্যাপার এই বিষয় টা আমি অনেক এঞ্জয় করি, ওদের খাওয়ানো, গোসল করানো এই সব আর কি, শুধু ঘুম পারাতে পারি না। এটা মা এর কাজ।
আজ সকাল সকাল ঊঠে গেছে রাইনা, আমি চেষ্টা করি আমরা একসাথে দাত ব্রাশ করার, ওহ রাইনা এর বয়স তিন, যাই হোক, দাত ব্রাশ করার সময় হাজার টা প্রশ্ন সে করবে, প্রতি দিন, এই যেমন ট্যাপ এর পানি কই থেকে আসতেছে, পানি পরিষ্কার কি না, পানি এর রঙ নাই কেন, কেন ওর টুথপেস্ট আলাদা, ও কবে আমার মতো বড় ব্রাশ দিয়ে দাত মাজতে পারবে এই সব।
আমিও অনেক মজার মজার উত্তর দেবার চেস্টা করি, সব ঊত্তরে বাংলাদেশ এর একটা করে গল্প বলার চেষ্টা করি, জানি না ও মজা পায় কি না।
আমার কাজ শুরু হয় ৯টা থেকে, মানে ডেইলি স্টান্ডাপ থাকে, তাই আমি চেস্টা করি তার আগেই ওর সকাল এর নাস্তাটা শেষ করে ফেলার, হয়েও যায়, আমার পিসি অন করে ওকে হাই চেয়ার এ সেট করে আজ যখন খাওয়ানো শুরু করি তখন সে জিজ্ঞেস করলো বাবা আজকের গুগোল এর ডূডোল এ ডাইনোসর কেন? আচ্ছা বাবা ডাইনোসর কি ডিম পারতো? ডিম পারলে কতো বড় হইতো? আচ্ছা বাবা আমাদের গাড়িতে করে কি আমরা একটা ডাইনোসার এর ডিম বাসায় নিয়ে আসতে পারবো?
আমি বলল্লাম, মা আমার এই বিষয় টা গুগোল করতে হবে, তুমি খেয়ে নাও রাতে জানাবো, দেখেন আপনারা কেউ কিছু জানেন কি না, আমাকে জানাবেন।
আজকের গুগোল এর ডুডোল
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




