আমি চাই আমার মৃতদেহ দেখতে-
লাশ কাটা ঘরে লাখো কোটি জনতা ভিড় করুক।
প্রত্যেকটা মাথা আমার ছিন্নভিন্ন দেহটিকে
পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করুক।
কেউ কেউ হুহু করে কেঁদে বলে উঠুক
আতুর ঘর থেকে জিবনের শেষ দিন পর্যন্ত
ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা।
অথবা বলুক লোকটা ভালো ছিলো কিংবা মন্দো।
কিন্তু জন্মদিন?
সেদিন আমার, আমার এবং একান্তুই আমার।
আর সেই একান্ত আমার দিবসে,
আমি চাই একান্ত কেউ এসে বলুক,
দেখো তোমার দেয়া টিপটা পরেছি।
সন্ধ্যায় একান্ত মানুষটা আমার হাত ধরে
চষে বেড়াক সারা ঢাকার প্রত্যেকটা অলিগলি-
আর তখনই; মানুষটাকে মুখোমুখি বসিয়ে
ছয় তারে গান ধরবো, উই শেল ওভার কাম।
আমি আরো চাই,
নিয়ন আলোতে মানুষটার চুলের ঝাপ্টা
আমাকে ভুলিয়ে দিক বিগত দিনের সব দুঃখগুলো আর
শাড়ির আঁচলটা গায়ে এসে পড়ুক অনবরত।
আমি শুধু চাইনা, জন্মদিনে প্রিয় মানুষগুলোর অপ্রয়োজনীয় করতালি।
আর এসব কিছুই যদি না পাই।
যদি এর কিছুই বাস্তবে না ঘটে তবে;
আমার ঘরের কোনে প্রতিরাতের মতো
অন্ধকার আর আমার হোক পুনর্বার আলিঙ্গন।
অথবা অন্ধকারের কাছে হোক আমার শেষ আশ্রয়।
(পল্টন, ৮ জুন ২০১৪)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


