লুটপাট শেষে তুমি গেলে চলে
শ্বেত শুভ্র বেনিয়ার বেশে,
তোমার এসএমএস আসে না সাজে
তাইতো বুক জমিনে শঙ্খ বাজে।
শোন তবে প্রিয়তমা,
এসএমএস আসে এখন আবার
আগের চেয়ে ঢের ঢের বেশি
টু ফোর টু ফোর নাম্বার হতে-
এ অফার ও অফার দিনে দশবার।
তুমি চলে গেলে লুটপাট করে
যেটুকু ছিলো সম্বল, সবটুকু নিয়ে।
এখন শুধু তাদের পালা,
যেহেতু আমরা চুতিয়া শালা।
নিয়ে যাক সব, কি হবে তাতে,
যা যাবার সবই তো গেছে।
স্বপ্ন গেছে, মগজ গেছে
সঙ্গে সাধের দেশও গেছে
মা’টা ছিলো, তাও গেছে।
তবু বলি; তারা তোমার মতো
দুরে তো নেই “কাছেই আছে”
বেনিয়ারা সব নাচন নাচে,
এসব দেখে; বুক জমিনে শঙ্খ বাজে।
প্রিয়তমা আমার, এই খুশিতে
নাচুন নাচুন আরো নাচুন;
“কাছে থাকুন” নয়বা নাই থাকুন ।
(১১ নভেম্বর ২০১৪, ইউল্যাব, ধানমন্ডি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


