অজস্রবার হেটে যাওয়া পথগুলো আজ
ভিষণ অচেনা, দুর বহুদর।
আমিতো হাটতে পারি না, জানিনা-
শরীর ক্লান্ত; নাকি মন।
জানিনা রিক্সার শেকল বারেবারে-
কেনো ছিড়ে যায়?
সেও কি তবে; আমার সাথে
এ দুর পথ পাড়ি দিতে না চায়।
জানিনা শেষ কবে সন্ধ্যা রাতে-
বাতিহীন ঘরে, মা জ্বেলেছিলো মোমের প্রদীপ।
আছে? আছে কি মনে শেষ কোন শীতে
প্রানগুলো মরে গেলো বসন্তের আগে ?
(১৬ নভেম্বর ২০১৪, রাজারবাগ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




