মন্ত্রীর গাড়ি আসে উল্টো পথে
ধীরে নয় চলে সে ভিষণ বেগে
কিন্তু তিনি নেশা করেন না
সমানেই তার বিশাল জনসভা।
নেশায় ঘূরছে আমার সময়
ধীরে চলছে আমার শহর
আমি মিথ্যা বলি না
মঞ্চ সত্য বলে না
তবে মন্ত্রী মহদয় নেশা করেন না
এখানেই তার বিশাল জনসভা।
সবাই চলছে উল্টো পথে, তার পিছে পিছে
নেশাতুর কে, আমি নাকি সে?
কি বলে এসব আবল তাবল
আল্লাহর মাল নাকি আল্লাহ নিসে
ভবন নাকি ভুতে নাড়াইসে
কোথায় গেলো শান্তির শান্তা ক্লুজ
তিনি নাকি লুকিং ফর শত্রুজ
তবু তিনি নেশা করেন না
তবু তারা নেশা করেন না
কালকেও তার এখানে জনসভা।
(০২ জানুয়ারি ২০১৫, পল্টন
(বি:দ্র: কবিতার মুল ধারণা বন্ধু সজিবের। কয়েকটা লাইন তার। একটি যৌথ কবিতা বলা যেতে পারে)
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



