আমি একটা চিত্রকল্প আঁকবো বলে-
রঙ তুলি ক্যানভাস সব কিনেছিলাম।
শিল্পী হতে নয়, শুধুমাত্র নিজের স্বপ্নভুমে কল্পিত
কোনো স্থির চিত্রে রঙ ঢেলে দিবো বলেই এই আয়োজন।
কিন্তু ওরা সব কেড়ে নিলো;
কেড়ে নিলো আমার রঙ তুলি আর ক্যানভাস।
তারপরে সব রঙ জলে ঢেলে দেয়,
আমি দেখি স্বচ্ছ জল কিভাবে রঙিন হয়ে ওঠে।
ওটাও একটা চিত্রকল্প হয়;
কিন্তু আমি ঠিক এমন একটি চিত্রকল্প আঁকতে চাইনি
কখনো। চেয়েছি অন্য কিছু.....
(২২ মার্চ ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


