আমি চাই আমাকে মারতে উদ্যত হোক ঘাতকের চাপাতী
ছুরি চাকু অথবা অন্যকিছু। ঘাতকগুলো নয় শুধু হোক মুসলমান,
নয় হিন্দু, বৌদ্ধ, ইহুদী নাসারা অথবা খ্রিষ্টান ।
আমি চাই ওরা মাতুক সবাই এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে-
রক্ত খেলায় উদাম গায়ে।
আমি আরো চাই-
আমার রক্তে ধর্ম ঘাতক গোসল করুক, সাঁতার কাটুক,
অমৃত সুধা মনে করে পান করুক মদের গেলাসে।
আমার তাতে কোন বাঁধা নেই-
আমি শুধু মৃত্যুর আগে শেষ ইচ্ছায়
জানতে চাইবো-
তোমরা কি জানো তোমাদের কারা পাঠিয়েছে?
যদিও শেষ ইচ্ছার সুযোগ বলে কিছু নেই এখানে…
(৩১ মার্চ ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




