গত দু’দিন থেকে আজ কিছুটা ভালো।
শহর জুড়ে ক্যাওয়াস ছিলো-
ছিলো মানুষে মানুষে তর্ক যুদ্ধ।
এসবের ভিড়ে ভুলে যাইনি; তবে-
সময় করে স্মরণ করিনি।
দুঃখগুলো জমিয়ে রেখেছি; বলবো বলে।
তুমিই বলো-
মানুষের চেয়ে ধর্ম বড়ো?
তোমায় আমি প্রথম যেবার চুমু খেয়েছি,
চুল ছুঁয়েছি গন্ধ শুকেছি
মন খুলে যেই বলতে গিয়েছি,
ওরা থামালো,
বললো সবে-
বেদাত বেদাত বেদাত।
আমি বলেছি কালো কাফনে ঢেকে দিবো না;
ঠোট দেখবো, চোখ দেখবো,
হাত দেখবো, মাথায় তোমার হাত বুলাবো-
দেখবো তোমায় একবার নয়, দু’বার নয়
লক্ষ কোটি বহু-বহুবার।
থামিয়ে দিয়ে বললো আবার-
বেদাত বেদাত বেদাত।
সেই তর্ক যুদ্ধে যুক্ত হয়েই
ব্যস্ত ছিলাম।
তারপরও আজ মনে করে তোমার
খবর নিলাম।
নেফারতিতি; ভালো থেকো…….
(৩১ মার্চ ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




