মেয়েটা ভিজে গেলে, চোখ পড়ে।
পাল্টা পলকে দেখে ফেলে মেয়ে,
বিব্রত হই তাই; তার ভেজা চুলে চোখ পড়লে।
বৃষ্টির ফোঁটা চুলের আগায়
যেভাবে চুইয়ে চুইয়ে পড়ে যেনো-
ঘাসের উপর শিশির বিন্দু।
চোখ ফেরাতে পারি না
তাই-
মেয়েটা ভিজে গেলে, চোখ পড়ে
তার ভেজা চুলে।
(০৪ এপ্রিল ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




