পাশের বাড়ির কার্ণিশে বসে থাকা দাঁড় কাক
উড়ে এসে গ্রিলে বসে। এদিক ওদিক তাকিয়ে-
তৃষ্ণার্থ কাক টবের মাটিতে জমে থাকা পানিতে
মুখ ডুবায়, গলা ভেজায়। তারপরে হেরে গলায় ডাকে-
কা কা।
তার ডাকে সাড়া দেয় আরেকটি কাক-
জানিনা পুরুষ নাকি নারী, তবে তারা বন্ধু এটুক মানী।
সেও এসে পানি খায়, গলা মেলায় দু’জন-
গান ধরে, কা কা।
ওদিকে নিচতলার আন্টি আমার টবের পানিতে
বারান্দা ভিজে গেছে বলে তিনিও গান ধরেন-
কা কা।
কিন্তু উনি গলা ভেজালো কোথায়?
নিচ থেকে ময়লাওয়ালা চিৎকার করে-
এ ময়লা এ ময়লা।
আমি তাকাই-
বলি যাও, বাসায় কেউ নাই, তাই-
তিনদিন ঘরে রান্না নাই
তোমার জন্য ময়লা কোথায় পাই।
সে আবার গান গায়-
এ ময়লা এ ময়লা।
ভাবি সে গলা ভেজালো কোথায়?
ওদের দেখে আমি গিটার ধরি
উ-আ করি।
কিন্তু গান বের হয় না।
বুঝলাম আমার গলাটা ভেজে না,
বহুদিন হলো-
তাই গলাটা ভেজানো দরকার।
(১১ এপ্রিল ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




