মাঝে মাঝে আত্মপরিচয়ের খোঁজে যে মানুষ
চিৎকার করে পাড়া কাঁপাতো সে আজ ভিষণ নীরব।
আইল্যান্ডের বুকে গজিয়ে ওঠা ছোট্ট বনে
চোখ রেখে আজ যে শীতল পথ চলা-
সে পথেও কারা যেনো কাঁটা বিছায়।
এই শীতলতা তাদের সহ্য নয়,
এমন নীরবতা তাদের অট্টহাসির খোরাক জোগায়।
পথিক সব দেখে শহরের বুকে দীর্ঘশ্বাস ছাড়ে; তারপরে
বাড়ি ফিরে; মাকে খোঁজে।
কিন্তু এরও কিছুসময় আগে কয়েক’শ রিম সাদা কাগজে
একটি চিঠি পাঠায় প্রকৃতির কাছে।
পথিক শুধু লিখেছিলো-
হে বৃক্ষ
শিশির
পানি
মাটি
ফল
ফুল
পাহাড়
সূর্য
পাখি
তোমরা তাদের বলে দিয়ো-
আমি অভিশাপ দিচ্ছি
অভিশাপ দিচ্ছি
অভিশাপ দিচ্ছি……..
(১২ এপ্রিল ২০১৫, ইউল্যাব)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




