দিনেও কেমন রাত নেমেছে
কুকুরগুলো হাঁক ছেড়েছে।
খাবেই তারা মায়ের শরীর
বোনের, মেয়ের, প্রিয়ার শরীর।
কারণ একটাই-
নারী ভিষণ দোষ করেছে-
জন্মেই আজন্ম পাপ করেছে।
যে নারী তোকে জন্ম দিলো
ভাই বলে যে কোলে নিলো
প্রিয় বলে যে পাশে ছিলো
তাকেই তুই খাবলে খাবি?
তাকেই থেতে দল পাকাবী?
একজন নয় দু’জন নয় শ’য়ে শ’য়ে
দুপুর কিংবা মধ্যরাতে?
তুই কি মানুষ-
নাকি পশু?
কেমন পুরুষ তুই হে ভাই
লজ্জা কি নাই, লজ্জা কি নাই?
একটু কি তোর বুক কাপেঁ না
মন কাঁপে না
ভয় করে না।
মায়ের, বোনের অথবা প্রিয়ার-
কিংবা তোর মেয়ে ছোট্টো টিয়ার
শাড়ির তুই দাম দিবি না?
ওদের আঁচলেই তো ছায়া পাবি-
তবে-
কেনো
কেনো
কেনো
তাদের খাবলে খাবি?
জানোয়ারের বাচ্চা-
তুই কি মানুষ
নাকি পশু?
(১৬ এপ্রিল ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


