১.
আমাদের এইখানে-
এই মাতৃভুমে কেউ কেউ বিপ্লব বিপ্লব খেলে।
আর কেউ শিল্প। এরা প্রত্যেকে ম্যাচ ড্র করে-
আয়োজন করে বারো মাসে তের পার্বন,
তবু জেতে না কেউ। শুধু শিল্প আর বিপ্লবের
লালা পাল্টুস করে তবেই তারা ছাড়ে।
ফেনা তুলে গতর ভেজায়-
হ সবাই ওই একই কথা কয়-
জনগণ জনগণ জনগণ।
যেনো মাস্টারবেশন….
২.
শিল্পির কর্ম মগজের উপরে,
ক্ষধা মিটলেতো তবে শিল্প বুঝমু।
ওইদিকে-
বিপ্লবী বড় তরল, যে পাত্রে রাখে তারে
সে পাত্রেই মিশে যায়।
আমি হেভি কঠিন পাবলিক ভাই-
চাইলেই হান্দাইতে পারবানা সবখানে।
৩.
জাকের ভিলার লোকজন নাকি গ্রাম
থেইকা নারিকেল ডাব আর সুপারী
পাচার কইরা আজ আলী হইসে।
মনে রাইখো কমরেড-
সাচ্চু কবিরাজরে দিয়া পাগলা মলমের
বিজ্ঞাপন হয়, বিপ্লব নয়।
(২৪ এপ্রিল ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


