সভ্যতার ক্ষমতা পরিমানতীত।
এক নিমিষে আমাদের চাপা দিয়ে
শেষ করে দেয়। কারো সাধ্য নেই
এই গুড়িয়ে দেয়া রুখবে শক্ত হাতে।
অথচ যে নরম মাটি, ঘাস-
বিশাল উদ্যান তারাই আমাদের শেষ আশ্রয়।
সেখানেই আমরা বসত গড়ি নতুন কোরে;
বিশাল প্রলয়ের পরে।
তোমরা সবুজ কে কষ্ট দিয়ো না,
ইট কাঠের বিপরীতে উদ্যান গড়ে তোলো
হাজারে হাজারে।
(২৯ এপিল ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


