একটা শালিক রাঙা ঠোঁট নিয়ে
পাতাবাহার গাছে। উড়াল দিলে ধুসর পালকে
লুকিয়ে থাকা সাদা রঙ দেখা যায়।
ওদিকে বিনোদপুর গ্রামে বিনোদন নাই-
জোড়া শালিকের দেখা মেলে না বলে।
তাই একা শালিক সঙ্গির খোঁজে -
রাঙা ঠোঁট নিয়ে-
এ গাছ থেকে ওগাছে।
শালিক জানে-
আরেকটা শালিক আসলেই তবে
বিনোদপুর গ্রামে খুশির বন্যা বইবে।
কারণ, গ্রামবাসী কয়-
জোড়া শালিক দেখলে নাকি
যাত্রা শুভ হয়।
(৩০ এপ্রিল ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


