যখন গণতন্ত্রের সু-বাতাশ বইছে এইভূমে-
সব কিছু যখন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠ-
তখন নগরের বাসিন্দা নাগরিকগণ
সাম্যবাদ নির্মান করে চলেছেন উচ্ছাস ভরে।
অর্থাৎ, নির্লিপ্ততার সাম্যবাদ। সকলেই সাম্যে বিশ্বাসী-
নীরবতায়, প্রতিবাদহীনতায়, প্রতিরোধহীনতায়।
নির্লিপ্ততার মেদ শরীরের কোষে কোষে ছড়িয়ে পড়েছে,
কারণ, রাষ্ট্র থেকে সুসম বন্টন হচ্ছে-
নীরবতা, প্রতিবাদহীনতা, প্রতিরোধহীনতার-
প্রোটিন সমৃদ্ধ ইনজেকশনের।
দে আর জাস্ট পুশিং ইট এ্যাগেইন এন্ড এ্যাগেইন।
(০১ মে দিবস ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


