মিছিল আসে মিছিল যায়
নির্বাক নিথর সময়।
নেতা-
জানে না যাদুটোনা
তাই কেউ আর আসে না-
আজ বিপ্লব বিদ্রোহে।
তো এমন সময়ে-
এখানে মটর বাইকে সম্মুখে
বিপ্লবী তরুন, পেছনে তরুনী-
বাজায় ভালোবাসার উলূধ্বনী।
এটাই এযুগের বিপ্লব।
এছাড়া-
ওয়াইট কলার সাহেব
তার পাশে মেম;
অফিসে আদালতে
চলছে ‘বিপ্লব অব এম্পাওয়ারমেন্ট’-
উইস্কি আর হাতা কাটা ব্লাউজে ।
স্যুট আর টাই-
বুঝে নেয় পাই টু পাই
মেম সাহেব থেকে; একান্ত
পার্সনাল টাইমে।
তারা উভয়ই বিপ্লব বোঝে।
ওদিকে-
নার্গিস, রাবেয়া অথবা হরাধনের মেয়ে
উঁচু উঁচু দালানে সুই-সুতা বুনে।
অথবা-
জব্বার, মজিদ আর দেবনাথ
চাষ করে চলেছে স্বপ্নের সোনালী মাঠ,
তারা কেউ এম্পাওয়ারমেন্ট বোঝে না
বোঝে না স্বাধীনতা, সভা-সেমিনার-
অথবা অধিকার।
তারা শুধু বোঝে-
এক নিরব বিপ্লব করছে সে
দিনে আর রাতে আধপেটা খেয়ে।
আমার মতে-
মিছিলে তবে এরাই আসুক....
(০৪ মে ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


