দৃশ্য-১
জানলার গ্রীল কাটার শব্দ শুনি
হঠাৎ শেষ রাতে। একদল ডাকাত
সব লুট করবে বলে এই আয়োজন।
আমি ঘুমের মধ্যেই প্রতিরোধ গড়ে
তুলতে চাই। কিন্তু কে যেনো হাত পা বেঁধে
ফেলেছে; চোখের সামনে চকচক করছে
ধারালো ধাতব বস্তু।
আমি কিছু বলতে চাই বলতে পারি না
কাউকে ডাকতে চাই ডাকতে পারি না।
দৃশ্য-২
সমুদ্র জুড়ে বাতাস নেই,
সব অন্ধকার করে একটা গুমোট
ভয়ার্ত গর্জন শুনতে পাই। দেখি-
মাঝ সাগরে দৈত্যের ন্যায় ধুলিকুন্ড
ঘুর্নায়মান, বিভিৎস সে হাসি-
তেড়ে আসছে আমার দিকে।
চুলগুলো তার উষ্কখুষ্ক, বাতাস নেই তবু উড়ছে।
এমন অদৃশ্য বাতাস বোধ করিনি কোনদিন।
কিন্তু কোন দিকে যাবো? আমিতো দ্বীপের মাঝে বন্দী;
একা একটা মানুষ। আমার ভয় হয়-
ভিষণ ভয় হয়।
(০৮ মে ২০১৫, পল্টন, ধানমন্ডি ৭/এ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


