ভাবনা বেড়েই যায়-
বছরের সাথে সাথে। একটার পর একটা
ইট গেথে ভাবনার বছরগুলো বেড়ে ওঠে,
আমরা মৃত্যু দুয়ারে পৌছাই।
বাবার বয়স বাড়ে, নুইয়ে পড়ে-
মা লাবন্য হারায় চুলার পাড়ে,
চুল পাকে।
বোন সংসারী হয়, ভাইর শরীর
যৌবনে পা দেয়।
বন্ধু জীবনের অর্থ খোঁজে-
এ বাজার ও বাজারে দর তোলে।
প্রেমিকা মা হয়-
অথবা প্রেমিক বাবা হয়; অন্য কারো।
ঠিক এভাবেই
এমন জীবনচক্রে সবাই বাঁধা;
শুধু প্রেম থেকে যায় চির যৌবন-
বাবা-মা’য়ে, ভাই-বোনে,
বুন্ধুত্বে-বুন্ধুতে; অথবা-
প্রেমিকা- প্রেমিকায়।
(১৯ মে ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



