যারা যারা আজ রাতে জেগে আছে-
এই কথাগুলো তাদের জন্য।
জৈষ্ঠের শুরুতে এমন রাতে আকাশে চাঁদ নেই-
আছে শুধু শুন্যতা আর নীরবতা;
সবই নীরব নিথর। এমন রাতের শীতলতা
তোমরা যারা উপভোগ করছো কথাগুলো তাদের জন্য।
এই রাতে কেউ হয়তো হিসেব কষছে জীবনের
হালখাতার। কেউ কেউ কারওয়ান বাজারের চাঁদহীন আকাশের নিচে-
আকাশে দেখছে তার সবকটা স্বপ্ন।
কোন নারী হয়তো জেগে আছে-
অন্যপুরুষের বিছানায়, যা সে চায়নি।
সাথে জেগে আছে দুধের সন্তান; এই বুঝি মা ফিরে
এলো তাদের খুপড়ি ঘরে।
কোন যুবক হয়তো মৃত্যুপথযাত্রী মা অথবা বাবার
শয্যা পাশে। ভাবছে আগত অন্ধকার দিনগুলো নিয়ে।
কেউ কেউ পাহারা দিচ্ছে বিত্তবানের বিত্তশালার।
সীমন্তে যোয়ান তাক করে আছে পুরো বাঙলাদেশ।
আবার কেউ কেউ আমারই মতো লিখে যাচ্ছে বিগত
প্রতারণার গল্পগুলো।
এই কথাগুলো তাদেরই জন্য-
তোমরা ঘুমিও না…
(২০ মে ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৫ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



