মানবিক মানব এখানে গোপাল ভাঁড়।
আবেগ যেনো নাসির উদ্দিন হোজ্জার
ঝোলা থেকে বের করা কৌতুক।
যারা পাষান হৃদয়ের অধিকারী
তারাই নাকি বাস্তবিক,
সময়ের সাথে তারাই এগিয়ে চলার দম্ভ
করে। এগিয়ে চলে এগিয়ে যায়।
কিন্তু তারা কি জানে-
যদি হৃদয়ে আর প্রেম না থাকে-
আবেগের ঘরে যদি তালা ঝুলিয়ে দেয়া হয়-
তবে রক্তের বন্যায় অনেকেই ভেসে যেতো
সূর্য ওঠার আগেই।
তখন নব্য হৃদয়হীনরা মজে উঠতো
অট্টহাসিতে। ঠিক গত সন্ধ্যার আসরে যেভাবে
মেতে উঠেছিলো জাগতিক বাস্তবিকেরা-
আমাদের নিয়ে।
অপেক্ষায় থাকো,
আর মনে রেখো-
হিস্ট্রি রিপিটস ইট সেলফ!
(২০ মে ২০১৫, কর্মস্থল)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



