আমার ভালো লাগে-
সদ্য জন্মদানকারী চোখের নিচে
কালি পড়া মাকে দেখতে।
বাবা-মা’র হাত ধরে চার বছর বয়সী
কন্যা যখন বইমেলা ঘুরে বেড়ায়-
সে শিশুকে দেখতে।
ভালো লাগা খুঁজে পাই-
প্রেমিকাকে দশ টাকার বেলী ফুলের
মালা পরিয়ে প্রেমিকের শিশুশুলভ উচ্ছাসে ।
আরো ভালো লাগে-
ঈদে সন্তানকে গুলিস্থান থেকে দু’শ টাকার জামা কিনে
দিতে পেরে রিকশাওয়লার সুখের গড়িয়ে
পড়া জল দেখলে।
প্রথম বেতন পেয়ে নানীকে একটা জামদানী
উপহার দিয়ে জড়িয়ে ধরে চুমু খাওয়া নাতীকে
দেখে ভিষণ ভালো লাগে।
ভালো লাগে-
রাতের বেলা বাবার মাথায় বিলি কেটে দেয়া
তাগড়া যুবককে দেখতে।
ভালো লাগে-
সত্যিকার নেতার নেতৃ্তে তপ্ত দুপুরে
মিছিলে যাওয়া কমরেডকে দেখতে।
পৃথিবীর সকল সরলতা আমার
ভালো লাগে। আমি লুকানো সুখ অনুভব করি।
শুধু ভালো লাগে না-
কেউ আসবে আসবে করে
অপেক্ষার প্রহর গুনা মানুষগুলোকে দেখতে।
হতে পারে সে প্রেমিক
হতে পারে প্রেমিকা।
হতে পারে দিনে দুপুরে খুন অথবা গুম
হয়ে যাওয়া সন্তানের অপেক্ষায় ক্রন্দনরত 'মা'।
(২১ মে ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৫ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



