১.
ইটের দেয়াল দেখে দেখে-
শক্ত হোক মন।
হারিয়ে যাক রাধা-কৃষ্ণের গল্প,
হারাক মানবিক সব রুপকথা।
ঝাউয়ের বন ভেদ করে
উড়ে যাক উড়াল সেতু। ততদিন
আমরা অমানুষ হবার কৌশল প্র্যাকটিস করি।
২.
উন্নয়নের জোয়ারে ভেসে যায়-
আদমের দ্বীপ। কুল খুঁজে পায় না-
হাতড়ায় সাগরের মাঝখানে।
উন্নয়ন তুমি প্রেমের নাম করে
এক প্রতারক প্রেমিক অথবা প্রেমিকা।
তুমি দুষিত নগরীর, তুমি নির্লজ্জ,
তৃমি মিথ্যা মিথ্যা মিথ্যা।
(২৪ মে ২০১৫, কর্মস্থল)
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



