ক্ষিপ্ত বিকেল বুঝতে পারে বোবার আর্তনাদ,
পাখিরাও বোঝে গোধুলির আলো কেমন পোড়ায়
ভেতর বাহির;
তবু আমি ভাবলেশহীন ‘না মানুষ’ এক।
চোখের নদীতে জল নেই আর, জমাট বাঁধা শোকে
জল ভরা নদী মরুতে পরিনতি পায়। কেননা-
শহরের স্মৃতিগুলো প্রতিদিন হারায় বলে,
আমার শোকের ধ্বজভঙ্গ রোগ হয়েছে....!
(১২ নভেম্বর ২০১৫, কারওয়ানবাজার)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


