সুইসাইডাল নোটগুলো লেখার আগে তারা প্রত্যেকে আমার
সাথে দেখা করলো। হরর! পুরোটাই হরর মনে হলো
সেদিন। ভেবে বিষ্ময়-
মৃত মানুষগুলো কেনো আবার মরতে চায়?
পাশেই মাঝি গান গায়-
ধীরে বহে ধীরে বহে রঙ্গিলা নাও।
আমি ছিলাম নদী পাড়ের বিরাণ শ্মশানে বসা।
কিন্তু না, আমি না- তাদের দেখে শ্মশানের
হীম কুয়াশা হাসে। হাসে চায়ের কাপ,
ধোঁয়া, গোধুলী আর মাথার উপর ঝুলতে থাকা
সেই পুরোনো চাঁদ।
শুনেছি-
মানুষগুলোর
সুর
শব্দ
প্রেম অথবা
রং তুলি; সবই নাকি
চুরি হয়েছে। সেসব এখন হতাশা উন্নয়ন কেন্দ্রের
টেবিলে টেবিলে ফাইল বন্দি-
অপরিমিত নেশার কাছে।
(১৮ ডিসেম্বর ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




