আদি গাঁও চুরি হইছে বলে
গাঁও আর গাঁও নাই,
সেও বহুদিন। শুধু -
নামখান সোনায় মোড়ানো বলে-
আইজো শহরের চৌরাস্তার মোড়ে
রুপ লাবন্য তার বাইয়া বাইয়া পড়ে।
সেই
গাঁওয়ের জমিনে রাইত নামলে পরে
একে একে গনিকারা সব হুমড়ি খায়,
শরীরে রং মাখায়; রাইত তখন ক'টা
জানিনা।
এরপর,
ধীরে ধীরে
গাঁওয়ের সদর দরজায় কড়া নাড়ে দাপুটে খদ্দর
ও তার দল। ডাকে- বেয়ারা কোক পেপসি
হুইসকি মেরিন্ডা।
কিন্তু
এতো কিছু মেলে গাঁও'য়ে; শুধু
মেলে না, গণিকার দালালেগো।
শালারা-
অদৃশ্য হইয়া ঘোরে ফেরে পারপাশে
ভেতরে বাহিরে। কিন্তু
কে জানে, হালের ভদ্র সমাজে
কোনটা সেই খাটাশের পাঁচশ
চোইদ্দ নম্বর বংশধর?
তবে-
যা দেখলাম, যা বুঝলাম
বাঙলার আদি গাঁওয়ে,
কারা আসে কারা যায়
রাইতে বিরাইতে, আর-
কার ধন কে চাটে।
সবই, বাজিকর বণিকের খেলা.......!
(১৯ ডিসেম্বর ২০১৫, কারওয়ান বাজার)
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




