তোমার চোখের সীমানার ওই পাড়ে
যতক্ষণ আমি ছিলাম অন্তরাল-
ততক্ষণ যেনো এক দামি পাথর,
নাম তার ‘কহিনুর’।
অথচ, সেই সীমানা পেরিয়ে
চুপ করে ছুঁয়ে দিলে
বুঝে যাও, আমি যেনো আমি নই-
সামান্য নুড়ি পাথর। আর-
তখনই তোমার মোহ ভাঙে,
ইতি টানো রাতের সকল স্বভাবে,
অভ্যাসে।
আসলে-
দেয়ালের ওপাশ সবাই ছুঁতে চায়,
ভেঙে গেলেই গল্পের সমাপ্তি ঘটে।
(১৩ ফেব্রুয়ারি ২০১৬, পল্টন)
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




