যতোটা নীরবে নদী বয়ে যায়
কোন গর্জন ছাড়া
তার মতো একটু নীরবে হাঁটতে চাই,
লিখতে চাই বিষাদের সব গান।
মনে হয় মাঝে মাঝে
সকল বাদানুবাদ পেছনে ফেলে
ছুঁটে যাই নদী বুড়িগঙ্গার পাড়,
আর শোক সভার আয়োজন করি
মৃত নদীটার।
তবু-
বুদ্ধিজীবির খোলস খসে পড়া দেখে
ক্রোধে ক্রোধে চোখ পোড়ে,
ভাবতে থাকি-
কতোটা বন্ধ্যা হয়েছে সময়
কতোটাইবা নিথর।
এমন বেদনার রাত বাড়লে পরে,
পেন্ডুলাম দোলাই, গান গাই-
“আমি ঠিক, না হয়
এই বন্ধ্যা সময়”।
(১৯ ফেব্রুয়ারি ২০১৬, পল্টন)
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



