somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আড়মোড়া ভাঙ্গা বিষয়ক আজাইড়্যা ছবি পোষ্ট

২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কত্ত দিন যাবৎ ব্লগে কিছু লিখছি না ... ভাবতেই অবাক লাগছে। অথচ এমন সময়ও পার করেছি যখন অফিসের মেইল বক্স খোলার আগে সামু ব্লগে ঢুকে বসে থাকতাম। সেই ব্লগাসক্ত আমার একি হাল!!! /:) .... কয়েকদিন যাবৎ আবার ব্লগের টান বোধ করছি... আশা রাখি আবার ফর্মে ব্যাক করব। কিছু লিখব সেই স্থিরতা এখন নেই। চরম একটা অস্থির সময় পার করছি। আমার ফড়িং' এর কাছে ফিরছি প্রায় ৩ মাস বাদে। সামনের ২ রা মে ফিরব নিজ ভূমে... নিজের ঘরে...আহা। তীব্র যানজট, মাঝে মাঝে কারেন্ট আসা আরো কতশত ঝুট ঝামেলার শহর আমার ঢাকা... তবুও কেন তিলোত্তমা মনে হচ্ছে আজকে জানি না।
যায় হোক রক্তে ঘরে ফেরার একটা আনন্দবোধ করছি ... সেই আনন্দে কিছু ছবি শেয়ার করলাম ... আজকাল এতেই মেতে আছি আমি :D


বিদায়

ছবিটা শ্যুট করার পর ব্যাপারটা খেয়াল করেছিলাম আমি। সবার মধ্যে কেমন জানি ফিরে যাবার তাগাদা। সাগরের বুকে ফিরে যাচ্ছে সূয্যি মামা.. একদল লোক সমুদ্র দর্শন শেষে ফিরে আসছে... দূরের নৌকাটাও আমার ফ্রেম থেকে বিদায় নেবার প্রস্তুতি নিচ্ছে। আর সেই দিন আমিও এই শ্যুটের পর সমুদ্র গুড বাই বলেছিলাম ... সুতরাং ছবির নাম বিদায় ...


বিষন্নতা

আকাশটার দিকে দেখুন তাহলেই বুঝবেন কেন এর নাম বিষন্নতা... ঠিক সুমনের সেই গানটার মত
"একলা হতে চাইছে আকাশ মেঘ গুলোকে সরিয়ে দিয়ে..."


আলোর তরী


হো চি মিন শহরের অনেক মন ভাল করা জায়গার মধ্যে এটা অন্যতম। প্রাকৃতিক এয়ার কুলার আপনার মনটাকে এমন শীতল করে দিবে তা বলার অপেক্ষা রাখে না। সময় পেলেই ওখানে যাওয়া হয়। সেরকমই একদিন আমার ফ্রেমে বন্দি হল একটি ভাসমান রেস্টুরেন্ট। নাম দিয়েছি আলোর তরী... ভিয়েতনামিজ নামটা বললাম না বুঝতে কষ্ট হবে :)


খোলা বাতায়ন

একঘেঁয়েমী কাটাতে মাঝে মধ্যে বাইক নিয়ে বের হয়ে পড়তাম নতুন কোন জায়গার সন্ধানে... তেমনি একদিনে গিয়ে উপস্থিত হলাম বিন কুই নামের এক জায়গায়... যেখানে সবাই যায় বিয়ের ছবি তুলতে। আর আমি ভ্যান্ডা গলায় আমার নাইকন ঝুলিয়ে ঘুরে ঘুরে ছবি তুললাম আর আফসোস করলাম আর দু'টি বছর আগে আসলে এখানে আমিও অর্ধাঙ্গিনীকে নিয়ে ছবি তুলতে পারতাম.... আহা রে /:)। এ ফটুকটা আমাগো রাজনীতিবিদদের উৎসর্গ করলাম।


বিজ্ঞাপনী পুতুল নাচ


ঝকমকে বিজ্ঞাপনে চোখ মোর ধাঁ ধাঁ করে...



দেখেছি তোমাই


ব্যস্ত ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে হটাৎ চোখ পড়েছিল ওর দিকে... কেন জানি মনে হল অনেক দিনের চেনা... কি অদ্ভুত অনুভূতি..

অনেক প্যাচাল হল.... এবার পোষ্টের ইতি টানছি। উফ অনেক দিন পর হাবি জাবি হলেও কিছু লিখলাম .... আহা কি আনন্দ :)
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:২৪
২৫টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

Mismatch( মিসম্যাচ)

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:২২


বাংলাদেশ সরকারের নিয়োগ দর্শন: সঠিক মানুষ, ভুল চেয়ার। ভুল মানুষ, সঠিক চেয়ার। এবং কিছু ক্ষেত্রে, ভুল মানুষ, ভুল চেয়ার।একটা দেশ কীভাবে বোঝা যায়? অনেকে বলেন জিডিপি দেখে। অনেকে বলেন... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে মার্চ, ২০২৬ ভোর ৪:৫৭


মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!

এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে... ...বাকিটুকু পড়ুন

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

×