ছোটবেলা থেকেই ক্রিকেট অনেক পছন্দ করতাম।ভাইএর সাথে ক্রিকেট খেলা,রাত ৩ টার সময় খেলা দেখা,ভাই যখন খেলা দেখতে ঢাকা আসত তখন অপেক্ষা করা কখন ভাই ক্রিকেটারদের অটোগ্রাফ এনে হাতে দিবে এসব কথা আজো মনে পরে। আমার কাছে আমার ছোটবেলার একটা ডায়েরি এখনও আছে ্যেটা শুধু ক্রিকেটারদের স্টীকারে ভরা।মিরপুরে যখন স্টেডিয়াম হয় তখন থেকেই খুব ইচ্ছা মাঠে গিয়ে খেলা দেখার।
প্রথম যেদিন খেলা দেখতে যাই তা ছিলো বাংলাদেশ আর ভারত এর ম্যাচ।সব ক্রিকেটারদের একসাথে লাইভ দেখলাম
এরপর যে ম্যাচ দেখলাম সেটা ছিলো বিডি আর নিউজিল্যান্ডের ।খুবই হতাশ হইলাম কারন দূর থেকে ভেট্টরি কে ছারা র কাউরে চিনতে পারলাম না
এরপর আসলো এশিয়া কাপ ।প্রথম দিনের টিকেট পেয়ে গেলাম। আগের দিন ছিল বোনের বিয়ে ।বাসা ভরা মেহমান।সবাই আড় চোঁখে তাকায় মেয়ে মানুষ খেলা দেখতে যাবে তাও রাতে
এরপর যে ম্যাচ দেখলাম সেটা হচ্ছে উইন্ডিজ আর বিডির শাহারা কাপ এর ৮ তারিখের ম্যাচ।ভাইয়া অনেক কষ্টে ৩টা টিকেট এনে দিল।এবার বাসায় গেস্ট নাই ফুল অন প্রিপারেশন নিলাম
যাই হোক এখন বিপিএল চলতেছে ।দেখি কি করা যায়
বিঃ দ্রঃ লেখার কিছুই পাই না তাই আজাইরা বক বক করলাম।আর লেখার মাঝে ভুল হতেই পারে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



