ক্লান্তিহীন ভ্রামনিক চিরচেনা পথে হেঁটেছি, হাঁটছি।
পথ অভিন্ন, গন্তব্য ভিন্ন।
প্রকৃতির কিছু রুপ কপট
এই কপট রূপ সহ্য করার ক্ষমতা নেই।
কিছু রুপ আড়ালে আবডালে
কিছু বোঝা চিরকালের, ব্যর্থতা সহোদর।
আরে, আগুনওতো খোঁজে অক্সিজেন!
যেখানে শব্দের বান, সেখানেও বাসা বেঁধেছে কীট।
যেন কামোরের মারণোচ্ছ্বাস ;
যেখানে বিমূর্ত ছবি অস্পষ্ট আলোয়।
এখানে সুনিপুণ ছায়ায় প্রখর রোদ।
হয়তো হাঁটবো, হেঁটে যাব
বা বলা যায় সাঁতরে যাচ্ছি অনির্দিষ্টকাল।
তোলা থাক ভবিষ্যৎ ।
মৃত্তিকা, তুমি ডাকলেই আসবো ধরিত্রীর ছায়ায়
লেখাঃ মোঃ বদরুল আলম
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




