
...মহাকাল...
দৃষ্টি ঝাপসা হয়ে যায় কোলাহল ছেড়ে নিরবতায়
উদাসীন পথিকের ছায়া পড়ে পথে
ক্লান্ত মানুষের দীর্ঘশ্বাস চন্দ্র করে যায় হিসেব নিকাশ
জোয়ার ভাটা নামে ভোলা মনোরথে,
পথের ধূলি বলে যায় ইতিহাস
কিছু কথা থেকে যায় পথের বাকে
কিছু কথা হারিয়ে যায় মহাকালের জঠরে
শুধু শোনা যায় সেই ধ্বনি সেই কথা
চিরচেনা মানুষের প্রার্থনা
মানুষ সুখী হতে চায়....
ঘুমহীন চোখের কোনে স্বপ্ন থেকে যায় গোপনে
প্রত্যাশার উল্টো পিঠে লিখা অপূর্নতা
সময় পেরিয়ে যায় পৃথিবীর কাঠগডায়
সত্যের মাঝে অসত্য ডেকে আনে বাস্তবতা
পথের ধূলি বলে যায় ইতিহাস
কিছু কথা থেকে যায় পথের বাকে
কিছু কথা হারিয়ে যায় মহাকালের জঠরে
শুধু শোনা যায় সেই ধ্বনি সেই কথা
চিরচেনা মানুষের প্রার্থনা
মানুষ সুখী হতে চায়....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


