বাচতে ইচ্ছে করে
যখন বাবার শাসন শেষে আমার বিষাদী মনে অনুশোচনা বোধ জাগে,
যখন আমি আর দিদি করি চুল টানাটানি তুচ্ছ কোনো রাগে,
যখন আমার সাফল্যে মায়ের দু চোখে আনন্দ অশ্রু ঝরে
বাচতে ইচ্ছে করে
তখন বড়ো বাচতে ইচ্ছে করে....
যখন বন্ধুর আড্ডায়, এলোমেলো কথায়, প্রতি মুহূর্তে অট্টহাসির উঠে রোল,
যখন দূরালাপনে, রাতের নির্জনে, ফিসফিস কথা চলে আবোল তাবোল,
যখন বিষাদী কোনো ক্ষনে পিঠ চাপড়ে কেউ, বলে দোস্ত খবর কিরে.
বাচতে ইচ্ছে করে
তখন বড়ো বাচতে ইচ্ছে করে....
যখন আমার স্বপ্নে তোমার নিত্য বিচরন খেয়ালী মনে বাধাহীন,
যখন তোমার প্রতিক্ষায় আমি অবিচল থাকি দাড়িয়ে সারাবেলা ক্লান্তিহীন,
যখন অভিমান ভেঙ্গে তোমার চাঁদমুখে মিষ্টি হাসি ঝরে
বাচতে ইচ্ছে করে
তখন বড়ো বাচতে ইচ্ছে করে....
যখন রাতের আকাশে তারার মেলায় চাঁদের সাথে হয় কথোপকথন,
যখন নির্জন রাতে জেগে থাকি একা নিশাচর পেঁচার মতো,
যখন অনূভুতিহীন কাটে সারাদিন বিমূর্ত, ঘুমের ঘোরে,
.বাচতে ইচ্ছে করে
তখন বড়ো বাচতে ইচ্ছে করে.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


