স্থান- গ্রামের বাড়ী
কর্ম- বৃক্ষ রোপন
গ্রাম সম্পর্কের এক চাচা জিগ্ঘেস করলো
ভাতিজা কি করো ?
গাছ লাগাই
কি গাছ ?
এই তো পেয়ারা পেপে আম এইসব আরকি!
চাচা হেসে বললো আরে ভাতিজা এই সব গাছ আবার লাগানো লাগে নাকি
সকালে পেপে পেয়ারা খাইবা আর রাইতে এই খানে হাগু করবা দেখবা পরদিন গাছ নিজে নিজে উইঠা গেছে! বলেই উনি হা হা করে হেসে উঠলেন। উনার হাসির সাথে আমি ও হাসি মিলালাম।
পরক্ষনেই বুঝতে পারলাম হাসতে হাসতে চাচা কি দুর্দান্ত সত্যটাই না বলে গেলেন।
আসলেই তো কি দেশ আমাদের সাক্ষাত খাটি সোনা।কোথাও একটা আমের আটি ফেললে দেখা যাবে দু চার দিন বাদে সেখানে চারা উঠে গেছে।
জানিনা পৃথিবীর আর কোনো দেশ এতটা উর্ভর এতটা ফার্টাইল কি না?
অথচ এই দেশের মানুষ হয়ে আমরা কি এই সোনা ফলা মাটির উপযুক্ত ব্যবহার করতে পেরেছি???
প্রশ্ন বোদক চিন্হ থাকা উচিত ছিলো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


