" বড় বেমানান "
আমি তোমার দুচোখ ছুয়ে ঘুম করেছি পান
তবু নিশাচর আমি আজ বড় বেমানান
আমি তোমার হূদয় ধূয়ে স্বপ্ন করেছি পান
তবু আত্মঙ্ঘাতী আমি আজ বড় বেমানান
বেজন্মা উদাসী অভিমান
হূদয়ের গহীনে সশ্সান
সহস্র ঢেউয়ের ভীড়ে
আমি আজ একলা তুফান-
বড় বেমানান
বড় বেমানান...
কুড়িয়ে পাওয়া কিছু স্মৃতি বুড়িয়ে যাওয়া সে অনুভূতি
যেনো রক্তহীন কলিজা
এখনও আকাশ ফুঁসে রাগে আর্তনাদ উঠে মেঘে মেঘে
শুধু বেদনা রয় তরতাজা
বেজন্মা উদাসী অভিমান
হূদয়ের গহীনে সশ্সান
সহস্র ঢেউয়ের ভীড়ে
আমি আজ একলা তুফান-
বড় বেমানান
বড় বেমানান...
আমি তৃত্বীয় চোখে কষ্ট দেখেছি
কাকতাডুয়ার কান্না ছুয়েছি
আমি সূর্যের চোখে চোখ রেখে
সয়েছি বেদুঈনের তৃষ্না যাতনা
সমুদ্র সমান,
তবু জীবাম্শ আমি আজ নিজেই নিজের কাছে
বড় বেমানান
বড় বেমানান.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


