মানব জাতি প্রথম অশ্র বানিয়েছিলো পশু শিকার করতে অথবা নিজে পশুর শিকারে পরিনত হবার ভয় থেকে
সেই থেকে শুরু, অশ্র বানানোর নেশা মানুষ আর ছাডতে পারেনি কখনো। কিন্তু সেই সব পশুরা আজ প্রায় নিঃশেষিত বিলুপ্ত।
যে কটি রয়ছে আমরা তাদের আদর যত্নে সাজিয়ে রেখেছি চিডিয়াখানায় অথবা সার্কাসে। আরো কিছু হয়তো দূরের জঙ্গলে মানুষের বনখেকো আতঙ্কে কাপছে।
অন্যদিকে অশ্র বানাতে বানাতে আজ জমে গেছে অশ্রের পাহাড। অশ্রের পাল্লা ভারি হয়েছে তির বল্লম তলোয়ার থেকে মিসাইল ডিনামাইট আর পরমানুতে,
এসব অশ্র কি বসে বসে অলস সময় কাটাবে??
না তা কখনো হবার নয়।
অশ্র গুলো আজ তাই করছে যা প্রাগঐতিহাসিক যুগের সেই গুহ মানবটি (যে প্রথম অশ্র বানিয়েছিলো) তখন কল্পনাও করতে পারেনি!
যে একদিন অশ্ররাই মানুষকে পরিচালিত করবে! হ্যাঁ আজ অশ্র মানুষ দ্বারা নিয়ন্ত্রিত নয় বরং মানুষই অশ্র দ্বারা নিয়ন্ত্রিত।
তাই আজ চারিদিকে এত নিষ্ঠূরতা কারন অশ্র নিষ্ঠুর হতে পারে।
মানুষ নিষ্ঠুর হতে পারে এটা আমি মেনে নিতে পারি না -।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


