somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপ্রিয় প্রিয়
টুকটাক লেখালেখির অভ্যাস আছে। যদি ও তা অখাদ্য! তা ও লেখি। কেন লেখি তা জানি না! ।ফেসবুকে আমার আইডি :-nn.n http://www.facebook.com/khaledulislampriyonnধন্যবাদ সবাইকে :)

"তমার পেঁচা"

২১ শে মে, ২০১৫ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-আপনি কিসের মত জানেন?

-কিসের?

-পেঁচার মতো

-দেখতে?

-না স্বভাবে

-ও

-পেঁচা বলাতে রাগ করছেন?

শেষ প্রশ্নটি #তমা আমাকে করে নি ।
হয়তো করতো কিন্তু তার আগে তার
মা তাকে ডাক দেওয়াতে সে চলে যায়।
প্রশ্নটার উত্তর ও আমি ভেবে রেখেছিলাম কিন্তু দিতে পারি নি ।

হয়তো আমার স্বভাবটা পেঁচার মতো ই তাই বলেছে । এর আগেও
সে আমাকে হনুমান,বানর,বন মানুষ
ইত্যাদি বলেছে । হয়তো আমি এগুলোর
মতো দেখতে তাই বলছে । কিন্তু
একটা মানুষ কিভাবে এত গুলো প্রাণীর
মতো দেখতে তা জানা নেই।

তবে আমি তার কথায় রাগ করি নি ।
বরং শুনতে কেন জানি ভাল লেগেছে ।
তমার সব কথা শুনতেই ভাল লাগে কিন্তু
আমি তা প্রকাশ করি না। ভাল
লাগাটা আমি এড়িয়ে চলি। কারন তা
নাহলে আমি তার প্রতি মায়ায়
জড়িয়ে পড়বো। আর
মায়া জিনিসটা আমি খুব ভয় পাই কারন
একবার কারো প্রতি মায়া পড়ে গেলে তাকে ভুলতে পারা সহজ নয়।

#
রাতে মোবাইলটা হঠাৎ ই কেঁপে উঠলো।
মানে কল আসলো। রিসিভ করলাম
না নাম্বারটা পরিচিত না।

তারপর একটা মেসেজ আসলো "ওই হনুমান ফোন রিসিভ করেন"
মেসেজটা বাংলিশ এ লেখা ছিল।
বুঝতে পারলাম কার ফোন এটা কিন্তু
সে আমার নাম্বার পেল কোথায়
তা মাথায় আসলো না।
ফোনটা আবার কেঁপে উঠলো,রিসিভ
করে বললাম

-হ্যালো কে?
-কে মানে? চিনতে পারছেন না?
-না

মিথ্যা বলেছি আমি। আমি ঠিকই
চিনতে পারছি কিন্তু ধরা দেই নি।

-নিশ্চয়ই আপনার বউ কিংবা আপনার
প্রেমিকা ফোন দেয় নি। কারন
তারা আপনাকে এট লিষ্ট হনুমান
বলে ডাকে না । তাই না?
-আমার বউ কিংবা প্রেমিকা কোনটাই
নেই তমা
-যাক তাহলে চিনতে পেরেছেন
-না এখন ও পুরো পুরি না
-তাহলে নাম বললেন যে
-চিনতে পেরিছি
-আপনি আসলেই পেঁচা
-হুম
-পেঁচা বলাতে রাগ করছেন?
-হুম

আবার ও মিথ্যা বলছি। আমি রাগ
করি তমার মুখে পেঁচা ডাকটা শুনতে।
বরং ভাল লেগেছে। তমার সব কথাই আমার ভাল লাগে। কারন সে সুন্দর
করে কথা বলে।
তার থেকে বড় কথা সে সুন্দরী।
সুন্দরী বললে ও কম বলা হবে। সুন্দরীদের
সব কিছুই ভাল লাগে। তাদের
কথা বলা,হাসি কান্না সবকিছু। তবে সেই
ভাল লাগটা উপভোগ করার জন্য মন
থাকতে হবে।

-কেন রাগ করছেন কেন?
-এমনি
-আপনার বউ বললে কি রাগ করতেন?
-না
-তাহলে রাগ করলেন কেন?
-তুমি তো আমার বউ না তমা
-হুম, তাই তো
-হুম
-রাগ করলে করছেন তাতে আমার কি?
তাছাড়া আমি তো মিথ্যা বলি নি।
আপনি আসলেই একটা পেঁচা

আমি ভেবেছিলাম তমা Sorry নামক
ইংরেজী শব্দটা বলবে কিন্তু তা বলে নি।
হয়তো জেদ করে শেষ কথাটা বলছে।
সুন্দরী মেয়েরা প্রচন্ড জেদী হয়। তমা ও
ঠিক তাই

-কি হল কথা বলছেন না যে?
-বলো
-কি করতেছেন
-আকাশের তারা গুনতেছি
-আর সিগারেট খাচ্ছেন,তাই না?
-তুমি কি করে জানলে?
-গন্ধ পাচ্ছি
-কিভাবে?
-মোবাইলের ভেতর দিয়ে গন্ধ
আসতেছে,বুঝছেন?

মোবাইলের ভেতর
দিয়ে কিভাবে সিগারেটের গন্ধ যায়
তা আমার জানা নেই। তবে ব্যাপার
টা অদ্ভুত লাগছে আমার কাছে।
তমা কিভাবে জানলো আমি সিগারেট
টানতেছি? তাও আবার মোবাইল
থেকে গন্ধ পেয়ে। হয়তে তমার
মোবাইলে উন্নত সেন্সর টেন্সর কিছু
লাগানো আছে।

-কি হলো?
-বলো তমা
-ঐটা ফেলছেন
-কোনটা?
-যেটা খাচ্ছেন
-টানছি,আরেকটু বাকি আছে
-এটার পর নিশ্চয়ই আরেকটা ধরাবেন
-তুমি কি করে জানলে?
-যাদু দিয়ে
-ও
-আপনি আর একটাও খাবেন না । ওকে?
-ওকে
-কেন খাবেন না কেন? আপনি আমার
কথা শুনবেন কেন? আমি আপনার কি কেউ হই?
-না
-তাহলে খাবেন না কেন?
-ওকে,খাবো
-না খাবেন না
-ওকে

তমার প্রশ্নের উত্তর দিতে আমি ওকে শব্দটাই ব্যবহার করছি।
এতে হয়তো তমা বিরক্ত হচ্ছে ।

-হেমন্ত ভাইয়া
-বলো তমা
-আপনি এমন কেনো?
-কেমন?
-আপনি কি কিছু বুঝেন না?
-না
-আপনার মনে কি কিছুই আসে না?
-আমার মন টন বলে কিছুই নেই
-কেন
-ভুলে গেছি
-তা তো ভুলবেন ই।খালি সিগারেট এর
কথা ই মনে থাকে
-এখন সেটা ও নেই,শেষ।কিনতে হবে
-কি আপনি আবার খাবেন

উত্তর দিলাম না আমি। অনেক্ষন
ধরে কথা বলতেছি।
কারো সাথে এতো কথা বলা ভাল না।
মায়ায় জড়িয়ে যেতে পারি। ফোন
টা রাখতে হবে এখন।

-কিছু বলছেন না যে
-তমা আমার মোবাইলে ব্যালেন্স শেষ
হয়ে যাবে । রাখছি
-ফোন আমি দিছি আপনি না
-ও, মনে নেই আমার
-তা থাকবে কেন? মন
তো নিয়ে গেছে চিলে

লাইনটা কেটে দিলাম। আর
বেশী কথা বলে মায়ায় জড়াতে চাই না।
নাম্বারটা ফোনবুকে সেভ করার সাহস হল
না । তবে মনের এক কোনে সেভ
করে রাখলাম,,,,


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×